চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাংলাদেশের সবচেয়ে কাছের বন্ধু চীন: তথ্য ও সম্প্রচারমন্ত্রী

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:১৪ অপরাহ্ণ ১৯, জুলাই ২০২৬
- সেমি লিড, বাংলাদেশ
A A

বাংলাদেশের বাণিজ্য ও অর্থনৈতিক উন্নয়নে চীনের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ উল্লেখ করে তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, বাণিজ্যের ক্ষেত্রে চীন বাংলাদেশের সবচেয়ে কাছের বন্ধু।

শুক্রবার (১৭ জুলাই) রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ অ্যাসোসিয়েশন (বিসিএফএ) আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, বাংলাদেশের বাণিজ্যের একটি বড় অংশ চীনের ওপর নির্ভরশীল। একই সঙ্গে বাংলাদেশের ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগে চীনেরও রয়েছে ব্যাপক আগ্রহ। দুই দেশের পারস্পরিক অর্থনৈতিক স্বার্থই বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও গভীর করছে।

প্রধানমন্ত্রী তারেক রহমানের সাম্প্রতিক চীন সফরের পর বাংলাদেশ-চীন সম্পর্ক আরও জোরালো হয়েছে বলেও মন্তব্য করেন জহির উদ্দিন স্বপন। তিনি বলেন, বাংলাদেশ ও মিয়ানমারের সম্পর্ক উন্নয়নেও চীন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

আঞ্চলিক স্থিতিশীলতা ও উন্নয়নের স্বার্থে সহযোগিতায় এগিয়ে আসা সব দেশকে বাংলাদেশ স্বাগত জানাবে উল্লেখ করে মন্ত্রী বলেন, রোহিঙ্গা সংকট এ অঞ্চলের জন্য একটি বড় উদ্বেগের বিষয়। এ বিষয়ে চীন গুরুত্বের সঙ্গে বিবেচনা করবে বলে আশা প্রকাশ করেন তিনি।

‘বাংলাদেশ-চীন বন্ধুত্বের দীর্ঘস্থায়ী সম্পর্ক এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের ঐতিহাসিক চীন সফর’ শীর্ষক এ আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।

Reneta

অনুষ্ঠানে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী রাশেদুজ্জামান মিল্লাতসহ সরকারি কর্মকর্তা, কূটনীতিক, শিক্ষাবিদ, গবেষক, ব্যবসায়ী, সাংবাদিক, রাজনৈতিক ব্যক্তিত্ব ও সুশীল সমাজের প্রতিনিধিরা অংশ নেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: চীনতথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদপ্রধানমন্ত্রী তারেক রহমানবাংলাদেশ-চীন
শেয়ারTweetPin1

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT