চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাংলাদেশ ও চীনের মধ্যে যেসব চুক্তি সই হলো

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:৪৫ অপরাহ্ণ ১৪, অক্টোবর ২০১৬
বাংলাদেশ
A A

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের ঢাকা সফরে ২৭টি চুক্তি ও সমঝোতা স্মারক সই হয়েছে। এর মধ্যে দুর্যোগ মোকাবেলা, সেতু নির্মাণ, বিনিয়োগ ও উৎপাদন সক্ষমতা সহযোগিতা, বাংলাদেশ-চীন মুক্ত বাণিজ্য চুক্তির সম্ভাব্যতা যাচাই, সমুদ্রাঞ্চলে সহযোগিতা; দ্বিপাক্ষিক, আঞ্চলিক ও আন্তর্জাতিক সহযোগিতা, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলা, জ্বালানী ও নবায়নযোগ্য জ্বালানী সহযোগিতা, ইনফরমেশন সিল্ক রোড, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সহযোগিতা, সন্ত্রাসবাদ মোকাবেলায় সমঝোতা স্মারক সই হয়।

দুই দেশের মধ্যে কর্ণফুলি নদীর নিচে একাধিক লেনের টানেল নির্মাণ ও দাশেরকান্দিতে সাগরকেন্দ্রিক ট্রিটমেন্ট প্রকল্পের কাঠামোগত চুক্তি সাক্ষরিত হয়েছে।

এছাড়া উৎপাদন সক্ষমতা সহযোগিতায় চুক্তির পাশাপাশি ঋণ ও অর্থনৈতিক চুক্তি হয়েছে দাশেরকান্দি সমুদ্রকেন্দ্রিক ট্রিটমেন্ট প্রকল্প, কর্ণফুলি নদীর নিচ দিয়ে একাধিক লেনের টানেল নির্মান, পায়রায় ১৩শ ২০ মেগাওয়াট তাপ বিদ্যুৎ কেন্দ্র, চীনের জন্য বিশেষায়িত অর্থনৈতিক ও শিল্পাঞ্চল, ঢাকা-সিলেট হাইওয়ে প্রশস্তকরণ প্রকল্প, ব্রডকাস্টিং লাইসেন্স প্রটোকল ইস্যুতে।

সমঝোতা হয়েছে দ্বি-স্তরের পাইপলাইন সমৃদ্ধ পাওয়ার গ্রিড নেটওয়ার্ক শক্তিশালী করা এবং ডিপিডিসি এলাকা ও ৫টি টেলিভিশন স্টেশনের মধ্যে পাওয়ার সিস্টেমের বর্ধিতকরণ বিষয়ে নিয়েও।

পরে দুই রাষ্ট্রের নির্বাহী এক যোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইনিস্টিটিউট, কর্ণফুলি নদীর নিচে একাধিক লেনের টানেল, পায়রা’য় ১৩শ’ ২০ মেগাওয়াটের তাপ বিদ্যুৎ প্রকল্প, চার স্তরের জাতীয় তথ্য ভাণ্ডার, চট্টগ্রামে ১৩২০ মেগাওয়াটের তাপবিদ্যুৎ প্রকল্প, শাহজালাল সার কারখানা প্রকল্প উদ্বোধন করেন।

এছাড়া কয়লাভিত্তিক বিদ্যুৎ প্রকল্পে বিনিয়োগসহ বেশ কয়েকটি প্রকল্পে বাংলাদেশ ও চীনের ১৫টি কোম্পানির মধ্যে ১৩ দশমিক ৬ বিলিয়ন ডলারের চুক্তি সাক্ষরিত হয়।

Reneta

২২ ঘণ্টার সফরে বাংলাদেশে আসেন চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। শুক্রবার বিকেল তিনটায় প্রধানমন্ত্রীর কার্যালয়ে এক দ্বিপাক্ষিক বৈঠক ও আলোচনা শেষে এসব চুক্তি সাক্ষরিত হয়। সফর শেষে শনিবার ঢাকা ত্যাগ করবেন শি জিনপিং। 

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: চীনা প্রেসিডেন্ট
শেয়ারTweetPin
পূর্ববর্তী

চীনা প্রেসিডেন্টের সঙ্গে খালেদার সাক্ষাত

পরবর্তী

ব্রিকস-বিমসটেক আউটরিচ সামিটে যোগ দেবেন প্রধানমন্ত্রী

পরবর্তী

ব্রিকস-বিমসটেক আউটরিচ সামিটে যোগ দেবেন প্রধানমন্ত্রী

জঙ্গিবাদ দমনসহ পরস্পর স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে একসাথে কাজ করবে বাংলাদেশ-চীন

সর্বশেষ

ইয়ামালকে নিয়ে মুগ্ধ কার্তিক যা বললেন

জুলাই ২০, ২০২৬

ককরোচ পার্টির আন্দোলনে উত্তাল দিল্লি, মুখ্য নেতা অভিজিৎ আটক

জুলাই ২০, ২০২৬

এক বছরের মাল্টিপল-এন্ট্রি ওমরাহ ভিসা চালু করল সৌদি আরব

জুলাই ২০, ২০২৬

সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের বাড়িতে দুদকের অভিযান, সম্পদ জব্দ

জুলাই ২০, ২০২৬

মেসির চোখে জল, অমিতাভ বচ্চনের হৃদয়ছোঁয়া বার্তা

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT