চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মেসির চোখে জল, অমিতাভ বচ্চনের হৃদয়ছোঁয়া বার্তা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:১৩ অপরাহ্ণ ২০, জুলাই ২০২৬
বিনোদন
A A

বিশ্বকাপ ফাইনালে আর্জেন্টিনার পরাজয়ের পর ফুটবল কিংবদন্তী লিওনেল মেসিকে নিয়ে চলছে আলোচনা। বিশেষ করে ম্যাচের পর তার চোখে জল দেখে আবেগাক্রান্ত বিশ্বের ফুটবলপ্রেমীরা!

ফুটবল জাদুকরের এই মুহূর্ত ছুঁয়ে গেছে বলিউডের মেগাস্টার অমিতাভ বচ্চনের হৃদয়! নিজের ব্যক্তিগত ব্লগে তিনি লিখেছেন, সব চ্যাম্পিয়নের জীবনেই একদিন না একদিন এমন সময় আসে, যখন নতুন কেউ তার জায়গা দখল করে নেয়।

রবিবার মুম্বাইয়ের বাসভবন ‘জলসা’র সামনে ভক্তদের সঙ্গে সাপ্তাহিক সাক্ষাৎ শেষে বিশ্বকাপের ফাইনাল দেখতে রাতভর পর্যন্ত জেগে ছিলেন ৮৩ বছর বয়সী এই অভিনেতা। ম্যাচ শেষে সোমবার ভোররাতে ব্লগে নিজের অনুভূতি প্রকাশ করেন তিনি।

অমিতাভ লেখেন, “খেলা শেষ… স্পেন চ্যাম্পিয়ন, মেসি হেরে গেল… আবেগের অশ্রু… খুব কষ্টের। কিন্তু এমন দিন প্রতিটি চ্যাম্পিয়নের জীবনেই আসে। একসময় বুঝতে হয়, আপনার চেয়েও ভালো কেউ এসেছে। মানুষের যে ভালোবাসা পেয়েছেন, সেটাকেই আপন করে নিন, সেই গৌরব নিয়েই বাঁচুন।”

ফাইনালে নির্ধারিত সময় গোলশূন্য থাকার পর অতিরিক্ত সময়ের ১০৬তম মিনিটে বদলি খেলোয়াড় ফেরান তোরেসের একমাত্র গোলে ১-০ ব্যবধানে আর্জেন্টিনাকে হারিয়ে শিরোপা জেতে স্পেন। এর মধ্য দিয়ে বিশ্বচ্যাম্পিয়ন হিসেবে আর্জেন্টিনার অধ্যায়ের সমাপ্তি ঘটে, আর টানা দ্বিতীয়বার বিশ্বকাপ জয়ের স্বপ্ন ভেঙে যায় লিওনেল মেসির।

বিশ্বকাপজুড়েই ফুটবল নিয়ে নিয়মিত লিখেছেন অমিতাভ বচ্চন। খেলার পাশাপাশি চলচ্চিত্র ও দৈনন্দিন জীবনের নানা অভিজ্ঞতাও তিনি তাঁর ব্যক্তিগত ব্লগে তুলে ধরেন। টাইমস অব ইন্ডিয়া

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অমিতাভ বচ্চনবলিউডমেগাস্টারমেসিলিওনেল মেসিলিড বিনোদনসিনেমা
শেয়ারTweetPin

সর্বশেষ

হস্তশিল্প খাতের উন্নয়নে ব্র্যাক ইউনিভার্সিটি ও বাংলাক্রাফটের সমঝোতা স্মারক সই

জুলাই ২১, ২০২৬

বিশ্বকাপ তারকা ওলিসেকে ঘিরে বিস্ফোরক অভিযোগ সাবেক প্রেমিকার

জুলাই ২১, ২০২৬

দেশে ফিরলে আইনের মুখোমুখি হতে হবে শেখ হাসিনাকে: আসিফ নজরুল

জুলাই ২১, ২০২৬

২০২৭ সালের হজ প্যাকেজ ঘোষণা, জনপ্রতি খরচ বাড়ল ৩৮ হাজার ৫১১ টাকা

জুলাই ২১, ২০২৬

মাইলস্টোন ট্র্যাজেডির ক্ষতিগ্রস্তদের পাশে থাকার ঘোষণা জোবাইদা রহমানের

জুলাই ২১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT