চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের বাড়িতে দুদকের অভিযান, সম্পদ জব্দ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:১৭ অপরাহ্ণ ২০, জুলাই ২০২৬
- সেমি লিড, অপরাধ
A A

বাংলাদেশ সেনাবাহিনী থেকে অব্যাহতিপ্রাপ্ত মেজর জেনারেল ও ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের (এনটিএমসি) সাবেক মহাপরিচালক জিয়াউল আহসানের নারায়ণগঞ্জের রূপগঞ্জের জলসিঁড়ি আবাসিক এলাকায় অবস্থিত বাড়িতে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

আজ (২০ জুলাই) সোমবার সকালে শুরু হওয়া এই অভিযানের তথ্য নিশ্চিত করে দুদকের মুখপাত্র তানজীর আহমেদ জানান, জব্দ করা সম্পদের তালিকা প্রস্তুতের কাজ চলছে। অভিযানে বাড়িতে থাকা বিভিন্ন মালামাল ও সম্পদ জব্দ করা হয়েছে। এর আগে, গত ২৪ এপ্রিল আদালত জিয়াউল আহসানের নামে থাকা বাড়ি, জমি জব্দ এবং ব্যাংক হিসাবে থাকা অর্থ অবরুদ্ধ করার নির্দেশ দেন।

দুদকের মামলার এজাহার অনুযায়ী, জিয়াউল আহসান ক্ষমতার অপব্যবহার করে নিজের নামে প্রায় ২২ কোটি ২৭ লাখ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন করেছেন। পরে এসব অর্থ তার স্ত্রী নুসরাত জাহানের ব্যাংক হিসাবের মাধ্যমে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের নামে স্থানান্তর, হস্তান্তর ও রূপান্তর করা হয়েছে বলে অভিযোগ করা হয়েছে।

তদন্তে নুসরাত জাহানের নামে থাকা আটটি ব্যাংক হিসাবে প্রায় ১২০ কোটি টাকার অস্বাভাবিক লেনদেনের তথ্য পাওয়া গেছে বলেও জানিয়েছে দুদক। এছাড়া তদন্ত কর্মকর্তাদের দাবি, জিয়াউল আহসান অ্যান্টিগা অ্যান্ড বারবুডার পাঁচ বছর মেয়াদি বন্ডে প্রায় ১৩ লাখ ৫০ হাজার মার্কিন ডলার অবৈধভাবে বিনিয়োগ করেছেন।

দুদকের তথ্য অনুযায়ী, জিয়াউল আহসানের নামে রূপগঞ্জে একটি আটতলা বাড়ি রয়েছে। এছাড়া বরিশালে একটি বাগানবাড়ি, একটি একতলা বাড়ি ও নির্মাণাধীন আরেকটি আটতলা ভবন রয়েছে। ঢাকার মিরপুর ও উত্তরায় তার নামে আরও তিনটি ফ্ল্যাট থাকার তথ্যও তদন্তে উঠে এসেছে।

জুলাই গণ-অভ্যুত্থানের পর ২০২৪ সালের ১৬ আগস্ট ঢাকার নিউমার্কেট থানার একটি হত্যা মামলায় জিয়াউল আহসানকে গ্রেপ্তার করা হয়। বর্তমানে তিনি কারাগারে রয়েছেন। পরে গত ৭ জানুয়ারি জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের মামলাসহ মানবতাবিরোধী অপরাধের অভিযোগের মামলাতেও তাকে গ্রেপ্তার দেখানো হয়।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জিয়াউল আহসানদুদক
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে জাপানের ডেপুটি চিফ অফ মিশন

জুলাই ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট বন্ধ করা হয়েছে

জুলাই ২৩, ২০২৬

বিশ্বকাপে ইয়ামালের সেরা পারফরম্যান্স দেখিনি: লেভান্ডোভস্কি

জুলাই ২৩, ২০২৬

মধ্যপ্রাচ্যের অন্য কোনো দেশকেও তেল রপ্তানি করতে দেওয়া হবে না: ইরান

জুলাই ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

ইসরায়েলের সঙ্গে সামরিক সহযোগিতার বিল পাস মার্কিন প্রতিনিধি পরিষদে

জুলাই ২৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT