চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এক বছরের মাল্টিপল-এন্ট্রি ওমরাহ ভিসা চালু করল সৌদি আরব

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:২১ অপরাহ্ণ ২০, জুলাই ২০২৬
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

এক বছর মেয়াদি মাল্টিপল-এন্ট্রি ওমরাহ ভিসা চালু করেছে সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়। নতুন এই ভিসার মাধ্যমে ভিসাধারীরা এক বছরের মধ্যে একাধিকবার সৌদি আরবে প্রবেশ করতে পারবেন। তবে সব মিলিয়ে সর্বোচ্চ ৯০ দিন অবস্থান করা যাবে।

সৌদি প্রেস এজেন্সি (এসপিএ) জানিয়েছে, ভিসাটি ইস্যুর তারিখ থেকে ৩৬৫ দিন পর্যন্ত কার্যকর থাকবে। নির্ধারিত শর্ত পূরণ সাপেক্ষে এই সময়ের মধ্যে একাধিকবার সৌদি আরবে প্রবেশের সুযোগ মিলবে।

হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের মতে, এই উদ্যোগ সৌদি ভিশন ২০৩০ এবং ‘পিলগ্রিম এক্সপেরিয়েন্স প্রোগ্রাম’-এর অংশ। এর মাধ্যমে ওমরাহ যাত্রীদের যাত্রা আরও সহজ করা, সেবার মান উন্নত করা এবং ডিজিটাল সেবা সম্প্রসারণের লক্ষ্য নেওয়া হয়েছে।

নুসুক প্ল্যাটফর্মের সেবা প্যাকেজ বাধ্যতামূলক
প্রতিবার ওমরাহ পালনের জন্য ভিসাধারীদের নুসুক (Nusuk) প্ল্যাটফর্মের মাধ্যমে অনুমোদিত সেবাদাতার কাছ থেকে একটি সার্ভিস প্যাকেজ কিনতে হবে। প্যাকেজের মেয়াদ ভিসার অবশিষ্ট বৈধতার সময়ের বেশি হতে পারবে না। এ ছাড়া সৌদি আরবে যাওয়ার আগে নুসুক অ্যাপের মাধ্যমে ওমরাহ পারমিট সংগ্রহ করাও বাধ্যতামূলক।

হজ মৌসুমে ভিসা কার্যকর থাকবে না
প্রতিবার সৌদি আরব ত্যাগের পর ভিসাটি সাময়িকভাবে নিষ্ক্রিয় হয়ে যাবে। পরবর্তী সফরের আগে প্রয়োজনীয় শর্ত পূরণ করলে এটি আবার সক্রিয় হবে। তবে জিলকদ মাসের ১ তারিখ থেকে জিলহজ মাসের ১৩ তারিখ পর্যন্ত, অর্থাৎ হজ মৌসুমে এই মাল্টিপল-এন্ট্রি ওমরাহ ভিসা কার্যকর থাকবে না।

মন্ত্রণালয় জানিয়েছে, নতুন এই ব্যবস্থা ওমরাহ যাত্রীদের ভ্রমণ পরিকল্পনায় আরও নমনীয়তা দেবে এবং পুরো যাত্রাপথে ডিজিটাল ও সেবাভিত্তিক কার্যক্রমকে আরও সমন্বিত করবে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: পিলগ্রিম এক্সপেরিয়েন্স প্রোগ্রামমাল্টিপল-এন্ট্রি ওমরাহ ভিসাসৌদি প্রেস এজেন্সি
শেয়ারTweetPin

সর্বশেষ

বিশ্বকাপের ফাইনাল শেষে অশ্রুসিক্ত মেসি

জুলাই ২০, ২০২৬

স্পেনের বিশ্বকাপ জয়ে নজর কেড়েছেন লামিন ইয়ামালের ছোট ভাই

জুলাই ২০, ২০২৬

বেলজিয়ামের দায়িত্ব ছাড়ছেন রুডি গার্সিয়া

জুলাই ২০, ২০২৬

বিশ্বকাপ ফাইনালে বিশৃঙ্খলা: আর্জেন্টিনার বিরুদ্ধে শাস্তিমূলক তদন্ত শুরু ফিফার

জুলাই ২০, ২০২৬

যমুনায় রাজনৈতিক দলের প্রতিনিধিরা

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT