চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘বাংলাদেশ একদিন সত্যিকারের পাওয়ার হাউজ হয়ে উঠবে’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:১৭ পূর্বাহ্ণ ১৮, আগস্ট ২০১৯
- সেমি লিড, ক্রিকেট, স্পোর্টস
A A

সম্ভাব্য তালিকায় থাকলেও রাসেল ডমিঙ্গোর নামটা ছিল একটু পেছনের দিকে! বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) খাতায় কোচদের তালিকায় ছিল সব পাওয়ার হাউজদের নাম। অ্যান্ডি ফ্লাওয়ার, মাইক হেসন, পল ফারব্রেস, গ্র্যান্ট ফ্লাওয়াররা ছিলেন। নাম ছিল সাবেক কোচ চণ্ডিকা হাথুরুসিংহে ও পাকিস্তানের সদ্যসাবেক কোচ মিকি আর্থারেরও।

তাদের টপকে টাইগারদের কোচ হওয়ার পেছনে ডমিঙ্গোর বড় নিয়ামক ছিল তার ইচ্ছাশক্তি। তিনিই একমাত্র প্রার্থী যিনি ঢাকায় এসে সশরীরে চাকরীর পরীক্ষা দিয়ে গেছেন। চাকরিদাতাদের সন্তুষ্ট করতে পেরেছেন। হেসন-আর্থাররা যদিও ভাবনায় ছিলেন, কিন্তু শেষঅবধি তুলে ধরা বিস্তর পরিকল্পনায় মনজয় করে বাংলাদেশের কোচ হয়েছেন ৪৪ বছর বয়সী প্রোটিয়া এ ভদ্রলোক!

বাংলাদেশের কোচ হতে পেরে ডমিঙ্গো নিজে যেমন খুশি, তেমনি সন্তুষ্ট বিসিবিও। বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন নিজেও আশা করছেন, ডমিঙ্গোর হাত ধরেই আলোয় আলোকিত হবে টাইগার ক্রিকেটের ভবিষ্যৎ। সাকিব-তামিমদের কোচ হয়ে নিজের প্রথম সাক্ষাৎকারে প্রোটিয়াদের সাবেক গুরু ক্রিকইনফোকে জানিয়েছেন, বোর্ডের আশা পূরণে নিজের সর্বোচ্চটাই দেবেন।

‘অনূর্ধ্ব-১৫ থেকে শুরু করে একটা জাতীয় দলের সব পর্যায়ের ক্রিকেটে কাজ করার অভিজ্ঞতা আছে আমার। সুতরাং, আমার মনে হয় সবগুলো শাখা-প্রশাখায় একটা সংযোগ ঘটাতে পারবো। জাতীয় দল অবশ্যই অগ্রাধিকারে থাকবে। তবে এর নিচের দলগুলোতে কী হচ্ছে সেদিকেও নজর রাখা জরুরী। কারণ এই দলগুলো থেকেই ভবিষ্যতের খেলোয়াড়রা উঠে আসবে। কোথায় জাত খেলোয়াড়দের খুঁজে পাওয়া যাবে সেটা যদি বুঝে ওঠা যায়, সেদিকেই আগানো ভালো।’

‘বাংলাদেশ দলে দারুণকিছু খেলোয়াড় আছে। তবে তরুণদের দিকটাও বিবেচনায় নেয়া উচিত। তাতে সিনিয়র ক্রিকেটারদের উপর কিছুটা হলেও প্রতিদ্বন্দ্বিতা তৈরি হয়। সঙ্গে এই তরুণদের আন্তর্জাতিক ক্রিকেটে খেলার সুযোগও করে দিতে হবে। কারণ, একটা সময় এরাই তো দলটাকে চালাবে।’

বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলকে নিয়ে বেশ উচ্ছ্বসিত ডমিঙ্গো। এই দলটার যত্ন নিয়ে সেখান থেকে তুলে আনতে চান বেশকিছু প্রতিভাও, ‘হাই-পারফরম্যান্স দলের কোচের সঙ্গে কাজ করাও জরুরী। জানতে হবে সেই দলের সেরা খেলোয়াড় কারা। অনূর্ধ্ব-১৯ দলটা চারবার ইংল্যান্ডকে হারিয়েছে। ভারতকে বেশ চাপে রেখেছে। অবশ্যই সে দলে দারুণ কিছু প্রতিভা আছে। তাদের খুঁজে এনে জাতীয় দলের খুব কাছাকাছি রেখে যত্ন নেয়া উচিত।’

Reneta

‘আমাদের ভিত্তিটা আরও বড় করা জরুরী। খেলোয়াড়দের যত্ন নেয়া প্রয়োজন। তাতে আগামী ৫-৬ বছরে বাংলাদেশ ক্রিকেট একটা ভীষণ ইতিবাচক ফল পাবে আশা করি।’

২০১৯ বিশ্বকাপ শেষে অষ্টম হয়ে দেশে ফিরেছেন মাশরাফীরা। ফলটা একদমই আশানুরূপ ছিল না। বৈশ্বিক আসরে কী করে ভালো করতে হয় সেই অভিজ্ঞতা ২০১৫ আসর থেকে নিয়েছেন ডমিঙ্গো। সেই আসরে সাউথ আফ্রিকার কোচ ছিলেন। রোমাঞ্চ ছড়ানো সেমিফাইনালে তার দলকে হারিয়ে ফাইনালে উঠে যায় নিউজিল্যান্ড।

‘বিশ্বকাপে বাংলাদেশের খেলা দেখে বেশ আনন্দ পেয়েছি। অনেকগুলো ম্যাচ ছিল খুব কাছাকাছি। বিশেষ করে নিউজিল্যান্ডের বিপক্ষে একটা রানআউট মিস হওয়াটা ম্যাচের মোড় ঘুরিয়ে দিল। সেটা না হলে বাংলাদেশ হয়ত সেমিফাইনাল খেলত। হারের ব্যবধানগুলো খুব ছোট ছোট ছিল। যেগুলো মানসিক শক্তি দিয়ে কাটিয়ে ওঠা যেত। বিশ্বকাপ শেষ, ভাবতে হবে পরের আসর নিয়ে। সেই আসরে কী করে ভালো করতে হয় সেটাই এখন মুখ্য।’

সাউথ আফ্রিকার বাইরে এই প্রথম কাজ করছেন ডমিঙ্গো। তবে অস্বস্তিতে থাকার কথা নয় তার। কোচিং স্টাফদের মাঝে পাচ্ছেন একদল স্বদেশীকে। ব্যাটিং কোচ হিসেবে আছেন সাবেক প্রোটিয়া ব্যাটসম্যান নিল ম্যাকেঞ্জি। টাইগারদের পেস বোলিং কোচ হিসেবে বিসিবি নিয়োগ দিয়েছে একই দেশের সাবেক পেসার চার্লস ল্যাঙ্গাভেল্টকে। ফিল্ডিং কোচ রায়ান কুক একবছর থেকে এদেশে কাজ করছেন।

২১ আগস্ট থেকে টাইগারদের কোচ হিসেবে দায়িত্ব শুরু হবে ডমিঙ্গোর। প্রথম অ্যাসাইনমেন্ট হবে আফগানিস্তানের বিপক্ষে আগামী মাসের একমাত্র টেস্ট। বাংলাদেশের দারুণ সব উঠতি প্রতিভা আর স্বদেশী কোচদের নিয়ে নিজেদের কাজ ঠিকমত করে যেতে পারলে টাইগার দল একদিন ক্রিকেটের পাওয়ার হাউজ হবে বলে মনে করেন এই কোচ।

‘সবকিছু খাপে খাপে মিলে গেলে বাংলাদেশ একদিন ক্রিকেটের সত্যিকারের পাওয়ার হাউজ হয়ে উঠবে। আর এই বিষয়টাই আমাকে বেশ শিহরিত করে।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বাংলাদেশ ক্রিকেট বোর্ডবিসিবিরাসেল ডমিঙ্গোলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

হাওয়া থেকে অ্যানি— আলোচনায় তুষির রূপান্তর

জুন ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

রাশিয়ার আন্তর্জাতিক শান্তি সম্মেলনে অংশ নিতে নির্বাচিত বাংলাদেশের ৬ শিক্ষার্থী

জুন ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

তনু হত্যা: প্রধান ২ সন্দেহভাজনের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ

জুন ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

জঙ্গল সলিমপুরে ১০ কিলোমিটার সড়ক নির্মাণ শুরু

জুন ৮, ২০২৬

নেদারল্যান্ডসের আধিপত্য নাকি জাপান-সুইডেনের গতিঝড়, কার হাতে নকআউট টিকিট

জুন ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT