ক্রিকেট

বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজের ম্যাচ শুরু সন্ধ্যা ৬টায়

বাংলাদেশ ও অস্ট্রেলিয়া দলের ক্রিকেটাররা মাঠে খেলছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ ও অস্ট্রেলিয়া দলের ক্রিকেটাররা মাঠে খেলছেন, দর্শকরা স্ট্যান্ডে উপভোগ করছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

চূড়ান্ত হয়ে গেছে বাংলাদেশ ও অস্ট্রেলিয়া সিরিজের ম্যাচ শুরুর সময়। বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী জানিয়েছেন, পাঁচ ম্যাচের টি-টুয়েন্টি সিরিজে খেলাগুলো শুরুর হবে সন্ধ্যা ৬টা থেকে।

‘এটা তো আগেই চূড়ান্ত ছিল। সন্ধ্যা ৬টায় শুরু হবে। এখনও সেটাই চূড়ান্ত আছে। চাইলে দুই বোর্ড আলোচনা করে পরিবর্তন করতে পারবে।’

সব ম্যাচই হবে মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে। ফ্লাডলাইটের আলোয় লড়াই হবে দুই দলের।

আগামী ৩ আগস্ট শুরু হবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া টি-টুয়েন্টি সিরিজ। বাকি চারটি ম্যাচ ৪, ৬, ৭ ও ৯ আগস্ট। এক সপ্তাহের ব্যবধানে পাঁচটি ম্যাচ মাঠে গড়াবে। করোনা ভাইরাসের কারণেই মূলত অজিদের সফর এত সংক্ষিপ্ত।

টিম অস্ট্রেলিয়া বুধবার রওনা হচ্ছে বাংলাদেশের উদ্দেশে। ওয়েস্ট ইন্ডিজ সফর শেষ করা অজিরা বৃহস্পতিবার বিকাল চারটায় ঢাকায় পৌঁছাবে। এদিকে জিম্বাবুয়ে সফর শেষ করা বাংলাদেশ একইদিনে সকাল ৯টায় পা রাখবে রাজধানীতে।

দুদলই ঢাকায় পৌঁছে সরাসরি হোটেল ইন্টারকন্টিনেন্টালে তিন দিনের কোয়ারেন্টাইন শুরু করবে। সিরিজের আগে মিরপুরে খুব একটা বেশি সময় অনুশীলনের সুযোগ পাবে না কোনো দল।

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…