চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাংলাদেশে আসছে ‘ভিলেন’, কলকাতায় যাচ্ছে ‘মেন্টাল’

নাহিয়ান ইমননাহিয়ান ইমন
১২:৫৭ অপরাহ্ণ ২২, নভেম্বর ২০১৮
বিনোদন
A A

কলকাতার নায়ক অঙ্কুশ হাজরা অভিনীত ‘ভিলেন’ ছবিটি সাফটা চুক্তির আওতায় বাংলাদেশে মুক্তি পেতে যাচ্ছে। এদেশে ভিলেনের আমদানিকারক এনইউ আহমেদ ট্রেডার্স। প্রতিষ্ঠানটির কর্ণধার কামাল কিবরিয়া লিপু চ্যানেল আই অনলাইনকে খবরটি জানিয়েছেন।

নিউ ইয়র্ক থেকে বৃহস্পতিবার চ্যানেল আই অনলাইনকে প্রযোজক লিপু জানান, ভিলেনের বিনিময়ে ঢাকাই সুপারস্টার শাকিব খানের ‘রানা পাগলা: দ্য মেন্টাল’ ছবিটি পশ্চিমবঙ্গে মুক্তি পাচ্ছে।

কামাল কিবরিয়া লিপু আরও বলেন, গত রবিবার ‘ভিলেন’ বাংলাদেশের সেন্সরে জমা দেয়া হয়েছে। সবকিছু ঠিক থাকলে আগামী সপ্তাহে সেন্সর হবে। তিনি জানান, ‘রানা পাগলা: দ্য মেন্টাল’ ছবিও কলকাতায় সেন্সরে জমা পড়েছে।

প্রযোজক লিপু বলেন, সেন্সর ছাড়া ‘ভিলেন’ মুক্তির সব কার্যক্রম সম্পন্ন হয়েছে। আশা রাখছি আগামী সপ্তাহে সেন্সর পাবে। তারপর মুক্তির তারিখ নেব। ৩০ নভেম্বর মুক্তি দেয়ার ইচ্ছে রয়েছে। ওইদিন সম্ভব না হলে ডিসেম্বরের যে কোনো সপ্তাহে মুক্তি দেব।

পশ্চিমবঙ্গে ‘ভিলেন’ মুক্তি পেয়েছে ১২ অক্টোবর (দূর্গা পূজা)। বাবা যাদবের পরিচালনায় ওই ছবিতে অঙ্কুশ ছাড়াও অভিনয় করেছেন মিমি চক্রবর্তী, ঋত্বিকা সেন।

ক্রাইম থ্রিলার গল্প নিয়ে তৈরি হয়েছে ‘ভিলেন’। প্রযোজনা করেছে শ্রী ভেঙ্কটেশ ফিল্মস (এসভিএফ)।

Reneta

অন্যদিকে, রানা পাগলা দ্য মেন্টাল ছবিতে শাকিব খান ছাড়াও অভিনয় করেছেন নুসরাত ইমরোজ তিশা, পড়শী, আঁচল, মিশা সওদাগর, পারভেজ চৌধুরী।

এ পরিচালক শামীম আহমেদ রনি। প্রযোজনা করেছিল বাংলা এক্সপ্রেস ফিল্মস। নাচ-গান-অ্যাকশন ও মসলাদারে ভরপুর মেন্টাল মুক্তি পেয়েছিল ২০১৬ সালের জুলাই ৭ জুলাই।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অঙ্কুশ হাজরাভিলেনমেন্টাললিড বিনোদনশাকিব খান
শেয়ারTweetPin

সর্বশেষ

প্যারিসে ভয়াবহ দাবানল, ঘরবাড়ি খালি ও যান চলাচল বিঘ্ন

জুলাই ১৩, ২০২৬

‎হবিগঞ্জে বন্যাদুর্গত মানুষের পাশে ৫৫ বিজিবি

জুলাই ১৩, ২০২৬

গোল্ডেন বুটের লড়াইয়ে সবার ওপরে এমবাপ্পে-মেসি

জুলাই ১৩, ২০২৬

যুক্তরাজ্যে তীব্র তাপদাহে দুই মাসে ২ হাজার ৭০০ জনের বেশি মৃত্যু

জুলাই ১৩, ২০২৬

আট বছর পর রাজের পরিচালনায় জাহিদ হাসান

জুলাই ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT