চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাংলাদেশের লক্ষ্য হোয়াইটওয়াশ, পাকিস্তানের মুখ রক্ষা

সাইদুর রহমান শামীম সাইদুর রহমান শামীম
৯:০৯ পূর্বাহ্ণ ২১, এপ্রিল ২০১৫
স্পোর্টস
A A

প্রথম দুই ম্যাচ জিতে তিন ম্যাচের সিরিজ নিশ্চিত হলেও, এখানেই থেমে থাকা নয়। আনুষ্ঠানিকতার শেষ ম্যাচ জিতে পাকিস্তানকে হোয়াইটওয়াশ করার পাশাপাশি ওয়ানডে র‌্যাংকিং-এ পয়েন্ট বাড়িয়ে নেয়ার লক্ষ্য ‘টিম-বাংলাদেশের’। পাকিস্তানের চাওয়া এই জয় দিয়ে মুখ বাঁচানো। বুধবার (২২ এপ্রিল) দুপুর আড়াইটায় মাঠে গড়াচ্ছে দু’দলের এমন লক্ষ্যের ম্যাচ।

বিশ্বকাপ শেষে পরিবর্তন এবং তরুণদের নিয়ে দল পুনর্গঠনের পর বাংলাদেশ সফরে এসেই ৯২-এর বিশ্বকাপ চ্যাম্পিয়ন পাকিস্তান দলের আত্মবিশ্বাসে জোর ধাক্কা। দুই ধাপ পেছনে থাকা বাংলাদেশের সঙ্গে প্রথম দুই ম্যাচ হেরে সিরিজ হাতছাড়া হওয়ার পর এবার হোয়াইটওয়াশের শংকা। সেই লজ্জা থেকে বাঁচতে ‘হোম অব ক্রিকেটে’ দিনভর অনুশীলন করেছেন আজহার, জুনাইদ-সাঈদ-আজমালরা।

শেষ ম্যাচের জন্য দলে যোগ দিয়েছেন পেসার উমর গুল। নতুন উদ্যমে শুরু’র কথা শুনিয়েছেন ৯২-এর বিশ্বকাপ চ্যাম্পিয়ন পাকিস্তান দলের এক তারকা স্পিনার,  এ সময়ের টিম-ম্যানেজমেন্টর একজন।

মুশতাক আহমেদ বলেন,  ‘এই ম্যাচে আমরা সেরাটা দেওয়ার চেষ্টা করবো। আমাদের বোলার এবং ব্যাটসম্যানদের মনোভাব ইতিবাচকই আছে।’

১৬ বছর পর পাকিস্তানকে প্রথম হারানোর আনন্দের রেশ কাটতে না কাটতে আরো একটি ম্যাচ জিতে সিরিজ জয়ও নিশ্চিত। পেছন ফিরে তাকানো নয়, বরং আনুষ্ঠানিকতার ম্যাচটি জিতেও র‌্যাংকিং-এর পয়েন্ট বাড়ানোর তাগিদ ‘টিম-টাইগার্সে’র’। প্রথম একাদশ অপরিবর্তিত রেখে সম্ভাব্য সেরা দল নামানোর প্রতিশ্রুতি।

টিম-টাইগার্সে’র সহকারি কোচ রুয়ান কালপাগে বলেন, ‘ওয়ানডে র‌্যাংকিং-এ উপরে উঠতে এই ম্যাচটি খুবই গুরুত্বপূর্ণ। তাই এটা পরীক্ষা-নীরিক্ষার কোন সময় নয়।প্রতিটি ম্যাচই খুব গুরুত্বপূর্ণ।’

Reneta

ওয়ানডে র‌্যাংকিং-এর নবম স্থানে ৭৬ পয়েন্ট নিয়ে সিরিজ শুরু করেছিলো ‘মাশরাফির দল’। দুই জয়ে যোগ হয়েছে আরো তিন পয়েন্ট। তৃতীয় ম্যাচ জিতলেও নবম স্থানে, তবে বাংলাদেশের পয়েন্ট হবে ৮১। ২-১ এ জিতলে ৭৯ পয়েন্টে সিরিজ শেষ করবে টিম-টাইগার্স।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ওয়ানডে ক্রিকেটপাকিস্তানবাংলাদেশবাংলাদেশ-পাকিস্তান
শেয়ারTweetPin

সর্বশেষ

বিশ্বকাপ ফাইনালে আবহাওয়া নিয়ে কোন শঙ্কা নেই

জুলাই ১৭, ২০২৬

ক্যারিবীয় কিংবদন্তি স্যার গ্যারি সোবার্স মারা গেছেন

জুলাই ১৭, ২০২৬

জোয়ারের পানিতে ভাসছে মনপুরার কলোনি, টিনের চালে আশ্রয় বাসিন্দাদের!

জুলাই ১৭, ২০২৬

শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ পরীক্ষা করে দেখা হচ্ছে: জয়সোয়াল

জুলাই ১৭, ২০২৬

বিশ্বকাপের আনন্দে জমজমাট চ্যানেল আই, প্রতিদিনই থাকছেন বিশিষ্ট অতিথিরা

জুলাই ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT