বিনোদন

বাংলাদেশকে অভিনন্দন জানালেন লিওনার্দো ডিক্যাপ্রিও

লিওনার্দো ডিক্যাপ্রিও বাংলাদেশের জন্য অভিনন্দন জানাচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

লিওনার্দো ডিক্যাপ্রিও বাংলাদেশের জন্য শুভেচ্ছা জানাচ্ছেন, যা বাংলাদেশের জাতীয় ও আন্তর্জাতিক বিষয়ে তার আগ্রহের প্রমাণ।. Channel i News – চ্যানেল আই নিউজ

বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্টমার্টিন সংলগ্ন বঙ্গোপসাগরের ৭০ মিটার গভীর সমুদ্রের ১ হাজার ৭৪৩ বর্গ কিলোমিটার এলাকাকে মেরিন প্রটেক্টেড এরিয়া হিসেবে ঘোষণা করেছে সরকার। এই উদ্যোগ নেয়ায় সাধুবাদ জানিয়ে বার্তা দিয়েছেন হলিউড তারকা লিওনার্দো ডিক্যাপ্রিও।

শুক্রবার বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় নিজের ভেরিফায়েড টুইটার অ্যাকাউন্টে এক বার্তায় তিনি অভিনন্দন জানান বাংলাদেশ সরকারকে। টুইটে ডিক্যাপ্রিও লিখেছেন, ‘বাংলাদেশ সরকার, স্থানীয় জনগোষ্ঠী এবং এনজিওগুলোকে অভিনন্দন জানাই সেন্টমার্টিন দ্বীপের চারপাশে নতুন সামুদ্রিক সুরক্ষিত অঞ্চল তৈরি করার জন্য, যা জীববৈচিত্র্যকে রক্ষা করবে এবং বাংলাদেশের একমাত্র প্রবালপ্রাচীরকে দেবে আবাসভূমি।’

গত ৪ জানুয়ারি পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় কক্সবাজার জেলার টেকনাফ উপজেলাধীন বঙ্গোপসাগরের সেন্টমার্টিন দ্বীপের ১ হাজার ৭৪৩ বর্গ কিলোমিটার এলাকাকে ‘মেরিন প্রটেক্টেড এরিয়া’ ঘোষণা করে। অনিয়ন্ত্রিত জাহাজ ও ইঞ্জিনচালিত নৌকার চলাচল, মাত্রাতিরিক্ত মৎস্য সম্পদ আহরণ, সমুদ্রে বর্জ্য ও ক্ষতিকারক রাসায়নিক পদার্থ নিক্ষেপ, প্রবাল উপনিবেশ ধ্বংস, জীববৈচিত্র্য হ্রাস ও জলবায়ু পরিবর্তন রোধে এই উদ্যোগ নেয়া হয়েছে।

বহু বছর ধরেই জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব নিয়ে কাজ করছেন ডিক্যাপ্রিও। পরিবেশ সংশ্লিষ্ট যে কোনো আন্দোলনে তিনি পথে নেমে পড়েন। প্রচারের পাশাপাশি তহবিলও গঠন করেছেন অভিনেতা।

লিওনার্দো ডিকাপ্রিওকে সর্বশেষ দেখা গেছে নেটফ্লিক্সের ‘ডোন্ট লুক আপ’ ছবিতে। মুক্তির অপেক্ষায় আছে মার্টিন স্করসিস পরিচালিত ‘কিলার্স অব দ্য ফ্লাওয়ার মুন’ ছবিটি।

বিষয়:প্রবাল দ্বীপ লিওনার্দো ডিক্যাপ্রিও সেন্টমার্টিন

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…