চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বলিউড কাঁপাচ্ছেন কঙ্গনা!

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:০৬ অপরাহ্ণ ২০, জুলাই ২০২০
বিনোদন
A A

ভারতের এক টিভি চ্যানেলে দেয়া সাক্ষাৎকারে কিছু মন্তব্য করে বলিউড কাঁপিয়ে দিয়েছেন কঙ্গনা। চলছে আলোচনা-সমালোচনা। সাক্ষাৎকারে করণ জোহর, আদিত্য চোপড়া, মহেশ ভাট, জাভেদ আখতারকে ‘মুভি মাফিয়া’ বলেছেন কঙ্গনা। এছাড়াও মন্তব্য করেছেন বেশ কয়েকজন বলিউড শিল্পী সম্পর্কে।

সুশান্ত সিং রাজপুতের মানসিক চাপের জন্য যশ রাজ ফিল্মকে দায়ী করেছেন কঙ্গনা। এছাড়াও সুশান্তের ক্যারিয়ারে চাপ সৃষ্টির পেছনে করণ জোহর দায়ী বলে দাবি করেছেন তিনি। আরও বলেছেন, যশ রাজ ফিল্মস সঞ্জয় লীলা বানসালির ছবিতে সুশান্তকে অভিনয় করতে দেয়নি। কঙ্গনার মতে, সঠিক ভাবে তদন্ত করতে না পারায় মুম্বাই পুলিশ ব্যর্থ।

সাক্ষাৎকারের এক পর্যায়ে কঙ্গনা জানান, সালমান খানের ‘সুলতান’ ছবিতে অভিনয় করতে রাজি না হওয়ায় আদিত্য চোপড়া তাকে হুমকি দিয়েছিলেন। বলেছিলেন, তার ক্যারিয়ার শেষ হয়ে যাবে। চাপে পড়ে কঙ্গনা আত্মহত্যার চিন্তাও করেছিলেন বলে জানান। সিনেমায় রাজি না হওয়ায় কঙ্গনার দিকে পায়ের জুতা ছুড়ে মেরেছিলেন মহেশ ভাট। হৃতিক প্রসঙ্গে মুখ খোলায় জাভেদ আখতার কঙ্গনাকে ক্ষমা চাইতে বলেছিলেন। শুধু তাই নয়, এটাও বলেছিলেন যে ক্ষমা না চাইলে কঙ্গনার আত্মহত্যা করা ছাড়া কোনো উপায় থাকবে না।

কঙ্গনার সাক্ষাৎকার প্রকাশ পাওয়ার পর ইন্ডাস্ট্রির অনেকেই সেই বিষয়ে মন্তব্য করছেন। অনেকেই সমর্থন জানিয়েছেন, আবার অনেকে একমত হতে পারেননি।

নির্মাতা হংসল মেহতা বলেন, ‘গ্রুপইজম আছে, কমবেশি সবখানেই আছে। কিন্তু সমস্যা হয় যখন কাউকে টার্গেট করা হয় এবং বুলিং করা হয়। খুব খারাপ ভাবে সেটা আঘাত করতে পারে।’

তাপসী পান্নু বলেন, ‘কারও মৃত্যুকে সুযোগ হিসেবে ব্যবহার করতে চাই না এবং যেই ইন্ডাস্ট্রি আমার রুটিরুজি এবং পরিচয় দিয়েছে, সেটার বদনামও করতে চাই না।’

Reneta

বিবেক অগ্নিহোত্রী বলেন, ‘যে মুখ খোলে, তাকেই আইসোলেটেড করে দেয়া হয়। কঙ্গনা অনেক বড় ঝুঁকি নিয়েছেন। আমি মুখ খোলার পরে আমাকেও আইসোলেটেড করে দেয়া হয়েছিল।’

মডেল-অভিনয়শিল্পী মুজামিল ইব্রাহিম কঙ্গনার সঙ্গে একমত পোষণ করে বলেন, ‘খুবই যুক্তিসঙ্গত কথা। যখন ইন্ডাস্ট্রিতে কোনো মেধা আসে, ইন্ডাস্ট্রির লোকদের তাকে নিয়ে পক্ষপাতিত্ব করা উচিত নয়।’

কঙ্গনার প্রাক্তন প্রেমিক অধ্যয়ন সুমন বলেন, ‘এই বিষয়টি নিয়ে আমরা সবাই সংগ্রাম করছি। মাঝে মাঝে অতীত ভুলে গিয়ে ভালো কাজকে সমর্থন করা উচিত। এসব বিষয়ে ভয়ে অনেকেই মুখ খোলেন না, কঙ্গনা খুলেছেন। ইন্ডাস্ট্রিতে কেউকে বুলিং এর অধিকার কারও নেই।’

শনিবার রাতে দেয়া সাক্ষাৎকারে পরপরই কঙ্গনাকে ‘সাহসী কন্যা’ বলেন সিমি গারেওয়াল। টুইটে তিনি লেখেন, ‘কঙ্গনার এই সাহসিকতার জন্য সাধুবাদ জানাই। ও আমার থেকে অনেক বেশি সাহসী আর বোল্ড। আমি জানি, বলিউডের এক ক্ষমতাশালী ব্যক্তি কীভাবে আমার কেরিয়ার ধ্বংস করার জন্য উঠে পড়ে লেগেছিল। তবে আমি চুপ ছিলাম, আমার এত সাহস ছিল না।”

সাক্ষাৎকারে কঙ্গনা আরও বলেছেন, সুশান্তের মৃত্যু নিয়ে তিনি যেসব কথা বলেছেন, সেগুলো প্রমাণ করতে না পারলে তিনি ‘পদ্মশ্রী’ ফিরিয়ে দেবেন। হিন্দুস্তান টাইমস

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কঙ্গনা রানাউততাপসী পান্নুনেপোটিজমবলিউডসিমি গারেওয়াল
শেয়ারTweetPin

সর্বশেষ

কার মাথায় উঠলো ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’-এর মুকুট?

জুলাই ১১, ২০২৬

বিশ্বকাপ থেকে ফিরে মৃত্যু সাউথ আফ্রিকার ২৫ বর্ষী মিডফিল্ডারের, শোক ফুটবলবিশ্বে

জুলাই ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

পুলিশের ওপর হামলায় জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা: তথ্যমন্ত্রী

জুলাই ১১, ২০২৬

এবার দর্শকের ঘৃণা কুড়াতে চান পূর্ণিমা!

জুলাই ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

শেখ হাসিনা ফিরলে ফাঁসির দড়ি প্রস্তুত: নাহিদ ইসলাম

জুলাই ১১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT