চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বর্ণিল ক্যারিয়ারের ইতি টানলেন টেলর

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:৫৮ অপরাহ্ণ ০৪, এপ্রিল ২০২২
ক্রিকেট, স্পোর্টস
A A

নিউজিল্যান্ড ক্রিকেটের এক স্মরণীয় অধ্যায়ের সমাপ্তি হল। ব্ল্যাক ক্যাপসদের হয়ে আর মাঠে নামবেন না সদা হাস্যোজ্জল রস টেলর। নেদারল্যান্ডসের বিপক্ষে সিরিজের শেষ ওয়ানডে দিয়ে বর্ণিল ক্যারিয়ারের ইতি টানলেন কিউই মহারথী।

বিদায়বেলায় টেলরকে মাঠে দেয়া হল গার্ড অব অনার। বিদায়ের দিনে তাকে বড় জয়ও উপহার দিয়েছেন সতীর্থরা। হ্যামিল্টনের সেডন পার্কে সিরিজের তৃতীয় ওয়ানডেতে নেদারল্যান্ডসকে ১১৫ রানে হারিয়েছে নিউজিল্যান্ড।

ঘরের মাঠে কিউইরা সিরিজ জিতে নিলো ৩-০ ব্যবধানে। শেষ ওয়ানডেতে ১৬ বলে ১৪ রান করে ফন বিকের বলে আউট হন ৩৮ বর্ষী টেলর।

ওয়ানডে ও টি-টুয়েন্টি মিলিয়ে রঙিন পোশাকে মোট ৩৩৭ ম্যাচ খেলেছেন টেলর। ২০০৬ সালে ন্যাপিয়ারে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডেতে আন্তর্জাতিক অভিষেক। মিডল অর্ডার ব্যাটার পরে ২৩৫ ওয়ানডেতে ৪৭ গড়ে করেছেন ৮,৫৯৩ রান। খেলেছেন ২১টি শতক ও ৫১টি অর্ধশত রানের ইনিংস।

২০০৬ সালের শেষদিকে ছোট সংস্করণে টেলরের অভিষেক, শ্রীলঙ্কার বিপক্ষে। পরে দীর্ঘ ১৪ বছরে ১০২টি টি-টুয়েন্টি খেলেছেন। ২৬ গড়ে ১,৯০৯ রান করেছেন। সেঞ্চুরি নেই, ৭টি ফিফটি আছে।

সাদা পোশাকের ক্রিকেটকে বিদায় বলেছেন জানুয়ারিতে, বাংলাদেশের বিপক্ষে ম্যাচে। ১৪ বছরের টেস্ট ক্যারিয়ারে ১১২ ম্যাচ খেলে ৭,৬৮৩ রান করেছেন কিউই ব্যাটার। ৪৪ গড়ে খেলেছেন ১৯টি শতক ও ৩৫টি অর্ধশতকের ইনিংস।

Reneta

টেস্টে ব্যাটিংয়ের পাশাপাশি কিছু ম্যাচে বল হাতেও দেখা গেছে টেলরকে। তাতে ৩ উইকেট আছে। ফিল্ডিংয়ে ছিলেন বেশ কার্যকর। তিন ফরম্যাট মিলিয়ে ৩৫০টি ক্যাচ নিয়েছেন তিনি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অবসরটেলরনিউজিল্যান্ডনেদারল্যান্ডসলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

জুলাই নিয়ে কটূক্তি এখনও ফৌজদারি অপরাধ নয়, আলোচনা হতে পারে: তথ্য উপদেষ্টা

জুলাই ৭, ২০২৬
ছবি: সংগৃহীত

রোবোসাব ২০২৬-এর শিক্ষার্থীদের সঙ্গে প্রধানমন্ত্রীর মতবিনিময়

জুলাই ৭, ২০২৬

ইউনিভার্সিটি অব চানখাঁরপুল ঘিরে দর্শকের আগ্রহ

জুলাই ৭, ২০২৬

ঝামেলামুক্ত ও সাশ্রয়ী ‘প্যাকেজ ভিসা’ প্রকল্প শুরু করেছে সৌদি আরব

জুলাই ৭, ২০২৬

মেসির মতো ‘সমর্থন’ পান না রোনালদো

জুলাই ৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT