ফুটবল

বরুশিয়ার বাসে বোমা হামলাকারীর জেল

বরুশিয়ার বাসে বোমা হামলাকারীর জেল

২০১৭ সালে ফুটবল ক্লাব বরুশিয়া ডর্টমুন্ডের বাসে বোমা হামলাকারী সের্গেই ভেনারগোল্ডকে ১৪ বছরের কারাদণ্ড দিয়েছেন জার্মানির একটি আদালত।

মোনাকোর বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনাল ম্যাচের আগে নিজেদের স্টেডিয়ামে যাওয়ার পথে ভেনারগোল্ডের বোমা হামলার শিকার হন বরুশিয়ার ফুটবলাররা।

শুরুতে জঙ্গি হামলার কথা ধারণা করলেও পরে তদন্তে বের হয়ে আসে হামলায় ভেনারগোল্ডের জড়িত থাকার প্রমাণ। রাশিয়ান বংশোদ্ভূত এই জার্মান নাগরিকের দাবি কাউকে আহত করার জন্য তিনি হামলা করেননি!

তাহলে কেনো হামলা করেছিলেন? তদন্তে বের হয়ে আসে অদ্ভুত এক তথ্য। জার্মান ক্লাব বরুশিয়ার শেয়ার মূল্য বাড়ানোর জন্যই এমন হামলার পরিকল্পনার কথা জানান ভেনারগোল্ড!

কাউকে আহত করতে না চাইলেও তার সেই হামলায় দুই খেলোয়াড় আহত হয়েছিলেন। হাত ভেঙ্গে গিয়েছিল বরুশিয়ার স্প্যানিশ ডিফেন্ডার মার্ক বার্ত্রার। হত্যা চেষ্টাসহ মোট ২৮টি মামলায় ভেনারগোল্ডকে দোষী সাব্যস্ত করেন আদালত।

বিষয়:বরুশিয়া ডর্টমুন্ড

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…