চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বরিশালের হয়ে বিপিএল খেলবেন সাকিব

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:০৯ অপরাহ্ণ ২২, ডিসেম্বর ২০২১
ক্রিকেট, স্পোর্টস
A A

স্ত্রী-সন্তানদের সঙ্গে সময় কাটাতে যুক্তরাষ্ট্রের পথে রওনা হয়েছেন সাকিব আল হাসান। পারিবারিক প্রয়োজনে নিউজিল্যান্ড সিরিজ থেকে ছুটি নিয়েছেন টাইগার অলরাউন্ডার। দেশ ছাড়ার আগে জানিয়ে গেলেন আসছে বিপিএল দিয়ে ফিরবেন মাঠে। খেলবেন বরিশালের হয়ে।

‘এখন পর্যন্ত বরিশালের সঙ্গে আসলে কথা হয়ে আছে। সবকিছু যদি ঠিকঠাক থাকে, ইনশাআল্লাহ বরিশালে খেলব।’

নিউজিল্যান্ডের মাটিতে টেস্টে ক্যারিয়ারের একমাত্র ডাবল সেঞ্চুরিটি করেছিলেন সাকিব। এবার টেস্ট সিরিজে না থাকলেও নিউজিল্যান্ডে থাকা বাংলাদেশ দলের প্রতি তার বার্তা, ‘ব্যাটিংটাও ওখানে ভালো থাকে। এমনকি শেষবার অনেকেই সেঞ্চুরি করেছে। তামিম, রিয়াদ ভাই, সৌম্য সবাই একশ করেছে। ওখানে আসলে রান করা যায়, এই মেসেজটা থাকবে সবার আগে।’

২০২১ ছিল বাংলাদেশ দলের উত্থান-পতনের বছর। এ বছরই টি-টুয়েন্টি বিশ্বকাপে খুব বাজে সময় কাটিয়েছে টাইগাররা। বছরটা নিয়ে সাকিবের মূল্যায়ন এককথায় হতাশাজনক।

‘বিশ্বকাপে যেহেতু বড় একটা লক্ষ্য ছিল, সেটি পূরণ করতে পারিনি, সেদিক থেকে হতাশাজনক। কিন্তু এরকম আগেও হয়েছে, যারপর আমরা খুব ভালোভাবে ফিরে আসতে পেরেছি। আশা থাকবে সেরকম কিছুরই।’

কোন কোন জায়গায় উন্নতি দরকার- এমন প্রশ্নে সাকিব বললেন, ‘অনেক জায়গাতেই দরকার আছে। ভালো খেললেও দরকার আছে, খারাপ খেললেও দরকার আছে। চেষ্টা থাকবে যেসব জায়গা চিহিত করা, সবাই মিলে বসে সেসব জায়গায় যেন আমরা উন্নতি করতে পারি।’

Reneta

নিউজিল্যান্ডে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলে আগামী ১৫ জানুয়ারি দেশে ফেরার কথা মুমিনুল-মুশফিকদের। জাতীয় দল দেশে ফেরার কয়েকদিন পরই মাঠে গড়াবে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। টুর্নামেন্ট শুরুর সম্ভাব্য তারিখ ২০ জানুয়ারি।

এতে অংশ নেবে ঢাকা, সিলেট, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও কুমিল্লা। একজন করে স্থানীয় ও তিনজন বিদেশি খেলোয়াড়কে ড্রাফটের বাইরে সরাসরি নিতে পারবে দলগুলো। সাকিবসহ ‘এ’ প্লাস গ্রেডের অনেকের দলই চূড়ান্ত হয়ে গেছে। তবে আনুষ্ঠানিক ঘোষণা এখনো আসেনি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: খুলনাচট্টগ্রামঢাকাতামিম-সাকিব-মাহমুদউল্লাহনিউজিল্যান্ডবঙ্গবন্ধু বিপিএল-২০২২বরিশালমিরপুরযুক্তরাষ্ট্রলিড স্পোর্টসসিলেট
শেয়ারTweetPin

সর্বশেষ

পেনাল্টিতে এমবাপের গোল, প্যারাগুয়ের বিপক্ষে কষ্টার্জিত জয়ে কোয়ার্টারে ফ্রান্স

জুলাই ৫, ২০২৬

ওনাহির জোড়া গোল, কানাডাকে বিদায় করে কোয়ার্টারে মরক্কো

জুলাই ৫, ২০২৬

হ্যান্ডকাফ ও খেলনা পিস্তলসহ ভুয়া পুলিশ আটক

জুলাই ৪, ২০২৬

বাংলাদেশ-যুক্তরাষ্ট্র বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা জোরদারের প্রত্যয়

জুলাই ৪, ২০২৬

মেক্সিকোতে বিদ্বেষপূর্ণ অভ্যর্থনা পেয়েছে ইংল্যান্ড

জুলাই ৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT