চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মাদকবিরোধী অভিযান: কক্সবাজারে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ২

সরওয়ার আজম মানিকসরওয়ার আজম মানিক
১০:১৪ পূর্বাহ্ণ ১৯, জুলাই ২০১৮
কক্সবাজার, জনপদ
A A
মাদকবিরোধী অভিযান-বন্দুকযুদ্ধ

ফাইল ছবি

কক্সবাজারের রামু উপজেলার খুনিয়াপালংয়ের হিমছড়িতে র‌্যাব ও বিজিবির সাথে কথিত বন্দুকযুদ্ধে দুই মাদক ব্যবসায়ী নিহত হওয়ার দাবি করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

নিহতদের একজন চাঁদপুর জেলার কচুয়া উপজেলার বুধুরার প্রধানিয়া বাড়ির ফজলু মিয়ার ছেলে এনামুল হক। অন্যজনের পরিচয় জানার চেষ্টা চলছে।

বৃহস্পতিবার ভোরে কক্সবাজারের হিমছড়ি এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে একটি ওয়ান শুটার গান, একটি বিদেশী রিভলবার ও প্রায় ৬০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়েছে। ইয়াবা পরিবহনে ব্যবহৃত প্রাইভেটকারটিও জব্দ করা হয়েছে।

কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার আফরাজুল হক টুটুল জানান, ভোরে র‌্যাব ও বিজিবি হিমছড়িতে যৌথ তল্লাশি চৌকি বসায়। সেসময় টেকনাফ থেকে মেরিন ড্রাইভ দিয়ে একটি সাদা রঙের প্রাইভেটকার আসছিলো। তল্লাশি চৌকি থেকে সিগন্যাল দেওয়া হলেও কারটি দ্রুতগতিতে সামনে চলে যায় এবং র‌্যাব-বিজিবিকে উদ্দেশ্য করে গুলি ছোঁড়ে। তখন র‌্যাব-বিজিবিও প্লাটা গুলি ছুঁড়লে তাতে দু’জন আহত হয়।

পরে তাদের কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহতদের মরদেহ কক্সবাজার সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

রামু থানার ওসি (তদন্ত) মিজানুর রহমান জানান, নিহতদের একজনের কাছে জাতীয় পরিচয়পত্র রয়েছে। পরিচয়পত্র অনুসারে সে চাঁদপুর জেলার কচুয়া উপজেলার বুধুরার প্রধানিয়া বাড়ির ফজলু মিয়ার ছেলে এনামুল হক।

Reneta

তিনি আরো জানান, গাড়ির পেছনে একটি কালো রংয়ের হ্যান্ডব্যাগ পাওয়া গেছে। এতে প্রায় ৫০ হাজার পিস ইয়াবা রয়েছে।

র‌্যাব ৭ এর কক্সবাজার ক্যাম্প কমান্ডার মেজর মেহেদী জানান, আত্নরক্ষার্থে র‌্যাব ও বিজিবি গুলি চালায়। এতে দুই ইয়াবা ব্যবসায়ী নিহত হয়। তাদের কাছ থেকে একটি ওয়ান শুটার গান, একটি বিদেশী রিভলবার ও গোলাবারুদ এবং হ্যান্ডব্যাগ ভর্তি ইয়াবা উদ্ধার করা হয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বন্দুকযুদ্ধমাদকবিরোধী অভিযানলিড নিউজ
শেয়ারTweetPin

সর্বশেষ

রাম চরণকে নিরাপত্তা দেওয়া এই দেহরক্ষীর দৈনিক পারিশ্রমিক কত?

জুন ৭, ২০২৬
ছবি: ফয়সাল আহমেদ মাশফিকে সভাপতি এবং মাহবুব হোসেন সামিরকে সাধারণ সম্পাদক।

সাভার থানা ছাত্রদলের নতুন সভাপতি মাশফি ও সম্পাদক সামির

জুন ৭, ২০২৬

খেলোয়াড়রা ভিসা পেলেও ইরান দলের স্টাফদের যুক্তরাষ্ট্রে প্রবেশে ‘বাধা’

জুন ৭, ২০২৬
ছবি: সংগৃহীত

রামিসা হত্যা মামলার রায়ে আইনের শাসন প্রতিষ্ঠিত হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

জুন ৭, ২০২৬
ছবি: সংগৃহীত

রামিসা হত্যা মামলার ডেথ রেফারেন্সের শুনানি দ্রুত হবে: অ্যাটর্নি জেনারেল

জুন ৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT