চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বন্দর-স্টেশনে স্ক্যানার স্থাপনের নির্দেশ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:২৫ অপরাহ্ণ ১৮, ফেব্রুয়ারি ২০২০
- সেমি লিড, অর্থনীতি
A A
স্ক্যানার মেশিন-প্রধানমন্ত্রী শেখ হাসিনা-একনেক

দেশের বিভিন্ন বন্দর ও স্টেশনসহ যে সব জায়গায় স্ক্যানার মেশিনের প্রয়োজন রয়েছে, সে সব স্থানে স্ক্যানার মেশিন স্থাপনের নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মঙ্গলবার শেরে বাংলানগরে এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় প্রধানমন্ত্রী এই নির্দেশনা দেন।

একনেক সভায় দেয়া প্রধানমন্ত্রীর নির্দেশনার কথা তুলে ধরে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেন, সব বন্দর ও স্টেশনে স্ক্যানার মেশিন স্থাপনের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। যেখানে পণ্য খালাস হয় সেখানেই স্ক্যানার মেশিন বসাতে হবে।

Banglabid

তিনি বলেন, প্রধানমন্ত্রী পরিবেশ উন্নয়নে ঢাকা শহরে আধুনিক কসাইখানা নির্মাণের উদ্যোগ নিতে বলেছেন। এছাড়া সড়কের দুইপাশে গাছ লাগানোর পরামর্শ দিয়েছেন তিনি।

পরিকল্পনামন্ত্রী বলেন, পরিবেশ নিয়ে প্রধানমন্ত্রী খুবই চিন্তিত। বর্জ্য ব্যবস্থাপনা আরো আধুনিক করতে বলেছেন। বর্জ্য ব্যবস্থাপনার কথা তিনি আগেও বলেছেন। বর্জ্য দিয়ে বিদেশি কোম্পানি যদি বিদ্যুৎ উৎপাদন করতে চায় তবে তাদের সহযোগিতার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী।

এম এ মান্নান আরো বলেন, প্রধানমন্ত্রী জলাশয় পরিষ্কার রাখতে বলেছেন। যাতে ব্রিজ ভেঙ্গে গেলে অথবা নির্মাণকালে নৌকাসহ অন্যান্য জলযান দিয়ে পারাপার করা যায়। ভাটি অঞ্চলে চলাচল সমস্যা না হয়। জরুরি ভিত্তিতে মানুষজন যাতে চলাচল করতে পারে।

Reneta

আজকের সভায় ৯ টি প্রকল্পের অনুমোদন দেয়া হয়েছে। এতে ব্যয় হবে ১৩ হাজার ৬৩৯ কোটি ১ লাখ টাকা। এরমধ্যে সরকার দিবে ৮ হাজার ৮৮৬ কোটি ৪৪ লাখ টাকা, সংস্থার নিজস্ব অর্থায়ন (রাজশাহী সিটি কর্পোরেশন) ২৯৩ কোটি ১৬ লাখ টাকা এবং বৈদেশিক ঋণ নেয়া হবে ৪ হাজার ৪৫৯ কোটি ৪১ লাখ টাকা।

প্রকল্পগুলো হলো- পদ্মাসেতু হয়ে শরীয়তপুর জেলার সঙ্গে রাজধানী ঢাকার উন্নত ও নিরাপদ সড়ক যোগাযোগ স্থাপন করতে ১ হাজার ৬৮২ কোটি ৫৪ লাখ টাকার প্রকল্প, ৬ হাজার ১৪ কোটি টাকা ব্যয়ে ‘মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধিকরণ’ প্রকল্প, ৭২২ কোটি টাকা ব্যয়ে রাজশাহী জেলার চারঘাট ও বাঘা উপজেলায় পদ্মা নদীর বাম তীরের স্থাপনাসমূহ নদী ভাঙন হতে রক্ষা প্রকল্প, ১১৮ কোটি টাকা ব্যয়ে ‘হাওর অঞ্চলে সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন ও ১২৮ বিলুপ্ত ছিটমহল ও নদী বিধৌত চরাঞ্চল সমন্বিত উন্নয়ন প্রকল্প, ২ হাজার ৯৩২ কোটি টাকা ব্যয়ে ‘রাজশাহী মহানগরীর সমন্বিত নগর অবকাঠামো উন্নয়ন’ প্রকল্প।

এছাড়া ‘পাটুরিয়া-দৌলতদিয়ায় আধুনিক সুবিধাদিসহ নদী বন্দর আধুনিকায়ন’ শীর্ষক প্রকল্পে ব্যয় ধরা হয়েছে ১ হাজার ৩৫১ কোটি টাকা, ৪০৭ কোটি টাকা ব্যয়ে আনোয়ারা উপজেলা সংযোগ সড়কসহ কর্ণফুলি টানেল সংযোগ সড়ককে ৪-লেনে উন্নীতকরণ প্রকল্প ও ২৮২ কোটি টাকা ব্যয়ে ‘নোয়াখালী জেলার বীর মুক্তিযোদ্ধা মরহুম হাজী কামাল উদ্দীন সড়ক হতে কবিরহাটের ফলাহারী পর্যন্ত উন্নয়ন প্রকল্প অনুমোদন দেয়া হয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: একনেকএকনেক বৈঠকএকনেক সভাপ্রধানমন্ত্রী শেখ হাসিনাপ্রধানমন্ত্রী-একনেক সভা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

শাহাদাত ঝলকের পর জিম্বাবুয়ের প্রতিরোধ

পরবর্তী

জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বোজেসের ১০ বিলিয়ন ডলার

পরবর্তী

জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বোজেসের ১০ বিলিয়ন ডলার

আইসিসির নতুন প্রস্তাব ‘চ্যাম্পিয়ন্স কাপ’

সর্বশেষ

ছবি: সংগৃহীত

বিনামূল্যে ছানি অপারেশন ক্যাম্প উদ্বোধন করলেন ডা. জুবাইদা রহমান

আগস্ট ২২, ২০২৬

পিছিয়ে গেল বাংলাদেশ ফুটবল লিগ শুরুর সময়

আগস্ট ২২, ২০২৬

‘একই ভুল বারবার’, হালের কাছে হারের পর ক্ষুব্ধ ব্রুনো

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

তেজগাঁও ও পল্টন মডেল থানার ওসি প্রত্যাহার

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

কলকাতায় আগুন লাগা সেই হোটেলের মালিক গ্রেপ্তার

আগস্ট ২২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT