বাংলাদেশ

বনানী ধর্ষণের ঘটনায় সাফাতের গাড়ি চালক ও দেহরক্ষী গ্রেফতার

বনানী ধর্ষণের ঘটনায় সাফাতের গাড়ি চালক ও দেহরক্ষী গ্রেফতার

বনানীতে ধর্ষণের ঘটনায় জড়িত আপন জুয়েলার্সের মালিকের ছেলে সাফাতের গাড়ি চালক বেলাল ও দেহরক্ষী রহমতকে গ্রেফতার করা হয়েছে।

সোমবার রাতে পুরান ঢাকার নবাবপুর থেকে গাড়ি চালক বেলালকে গ্রেফতার করা হয়েছে বলে র‌্যাব-১০ এর মুখপাত্র মুফতি মাহমুদ খান চ্যানেলআই অনলাইনকে নিশ্চিত করেছেন।

এছাড়া রাতেই রাজধানীর গুলশান থেকে দেহরক্ষী রহমতকে গ্রেফতার করা হয় বলে ডিবি পুলিশের ঢাকা উত্তর জোনের ডিসি শেখ নাজমুল হক নিশ্চিত করেছেন।

গত ২৮ মার্চ বনানীর রেইনট্রি হোটেলে ধর্ষণের সময় গাড়ি চালক বিল্লাল ভিডিও ধারণ করেছিল বলে ওই দুই বিশ্ববিদ্যালয় ছাত্রী অভিযোগ করেন। এর আগে সাফাত ও তার বন্ধুকে সিলেট থেকে গ্রেপ্তার করা হয়েছে।

গত ২৮ মার্চ বনানীর রেইনট্রি হোটেলে জন্মদিনের অনুষ্ঠানে ডেকে নিয়ে ধর্ষণ করা হয় দুই বিশ্ববিদ্যালয় ছাত্রীকে। পুলিশ প্রথমে মামলা নিতে না চাইলেও পরে ৬ মে মামলা গ্রহণ করে। এরপর বিষয়টি নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হলে ক্ষোভে ফেটে পড়ে সারা দেশ। ধর্ষকদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে বিবৃতি ও কর্মসূচি পালন করা হচ্ছে।

আরও দেখুন ভিডিও রিপোর্টে:

বিষয়:বনানীতে ধর্ষণ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…