বনানীর আগুন নিয়ন্ত্রণে

বনানীর আবাসিক ভবনে আগুনের দৃশ্য, যেখানে একজন ফায়ারফাইটার আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।. Channel i News – চ্যানেল আই নিউজ
রাজধানীর বনানীর টিএন্ডটি কলোনীর পাশে একটি আবাসিক ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট।
রোববার বিকাল সাড়ে তিনটায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়।
ফয়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার এরশাদ হোসেন জানান, রাজধানীর বনানীর আনসার ক্যাম্প সংলগ্ন টিএন্ডটি কলোনীর পাশে একটি আবাসিক ভবনে আগুন ছয়টি ইউনিট নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি। বর্তমানে ড্যাম্পিংয়ের কাজ করা হচ্ছে।
এরআগে রোববার বিকেল ৩টায় আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে ৮টি ইউনিট পাঠিয়েছে ফায়ার সার্ভিস। পরে দুইটি ইউনিটকে ফেরত নেওয়া হয়।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…






