চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বদলা নিতে পারবে রিয়াল?

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:৪০ পূর্বাহ্ণ ২৬, নভেম্বর ২০১৯
ফুটবল, স্পোর্টস
A A

প্যারিসের মাঠে পিএসজির কাছে ০-৩ হারের বদলা নিতে মঙ্গলবার নিজেদের মাঠ সান্টিয়াগো বার্নাব্যুতে খেলতে নামছে রিয়াল মাদ্রিদ। চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্যায়ে পিএসজির চেয়ে পাঁচ পয়েন্টে পিছিয়ে থাকা জিনেদিন জিদানের দলের কাছে ম্যাচটা শুধু বদলারই নয়, গ্রুপ শীর্ষে উঠার লড়াইও।

পিএসজিকে হারানো অবশ্য বেশ কঠিন জিদানের দলের। কারণ এই ম্যাচে পিএসজির কোচ টমাস টুখেল পূর্ণ শক্তি নিয়ে খেলবেন। চোট কাটিয়ে ফিরছেন মিডফিল্ডার মার্কো ভারেত্তি। সঙ্গে মৌসুমে এই প্রথমবার আক্রমণভাগে দেখা যেতে পারে নেইমার-কাভানি-এমবাপে ত্রয়ীকে। তিনজনেই এখন পুরো সুস্থ।

মাদ্রিদরা চ্যাম্পিয়ন্স লিগে শুরুটা ভালো করতে পারেনি। পিএসজির কাছে হার, অনামী ক্লাব ব্রুগের সঙ্গে ড্র করার পর আগের ম্যাচে রিয়াল ৬-০ গোলে জিতেছে গ্যালাতসারের বিপক্ষে। সেটাই পিএসজির বিরুদ্ধে আত্মবিশ্বাস বাড়াচ্ছে রিয়ালের। জিদান অবশ্য বলেছেন, ‘আমরা কোনো বদলার কথা ভাবছি না। ভাবছি শুধু জেতার কথাই।’

মঙ্গলবার চ্যাম্পিয়ন্স লিগে আরও একটা বড় ম্যাচে তুরিনে মুখোমুখি হবে জুভেন্টাস বনাম অ্যাটলেটিকো মাদ্রিদ। ৪ ম্যাচে ১০ পয়েন্ট পেয়ে মাউরিজিও সারির জুভেন্টাস কার্যত নকআউটে চলেই গেছে। ডিয়েগো সিমিওনের অ্যাটলেটিকো মাদ্রিদের পয়েন্ট ৭। জুভকে হারাতে পারলে তারাও নকআউটের ছাড়পত্র পেতে পারে।

তবে ঘরের মাঠে অ্যাটলেটিকো হারাতে পারেনি জুভকে। ম্যাচটা ড্র হয়েছিল। জুভ শিবিরে এখনো চিন্তা রয়েছে ক্রিস্টিয়ানো রোনালদোর খেলা নিয়ে। চোটের জন্য রোনালদো আগের সিরি আ’র ম্যাচে খেলেননি। তবে তার জায়গাটা দারুণ পূরণ করেছিলেন দিবালা ও হিগুয়েন। আটলান্টার বিরুদ্ধে দু’জনেই গোল পেয়েছিলেন। সোমবার অনুশীল করেছেন রোনালদো। তবে তাকে খেলাবেন কি না, তা জানাতে চাননি জুভ কোচ সারি।

ম্যানচেস্টার সিটি এদিন মুখোমুখি হবে শাখতার দোনেস্কের। সিটি কোচ পেপ গার্দিওলার চিন্তার বড় কারণ তার দলের একনম্বর ফরোয়ার্ড সার্জিও আগুয়েরোর খেলতে না পারা। এ মৌসুমে ১৬ ম্যাচে ১৩ গোল করা আগুয়েরো চোটের জন্য তিন সপ্তাহ বাইরে। যদিও ৪ ম্যাচে ১০ পয়েন্ট পেয়ে সিটি কার্যত নকআউটে চলে গেছে, তবু ঘরের মাঠে গার্দিওলা পয়েন্ট খোয়াতে চান না। আগুয়েরোর বদলে গ্যাব্রিয়েল জেসুস, রাহিম স্টার্লিং ও রিয়াদ মাহরেজ অবশ্য ফর্মে রয়েছেন।

Reneta

মঙ্গলবার রাতের ম্যাচ
(সব খেলা শুরু রাত ২টা)

রিয়াল মাদ্রিদ বনাম পিএসজি
জুভেন্টাস বনাম অ্যাটলেটিকো মাদ্রিদ
ম্যানচেস্টার সিটি বনাম শাখতার দোনেস্ক
টটেনহ্যাম হটস্পার বনাম অলিম্পিয়াকোস

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: চ্যাম্পিয়ন্স লিগপিএসজিরিয়াল মাদ্রিদলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

বিশ্বকাপের পর প্রথমবার অনুশীলনে মেসি

জুলাই ৩০, ২০২৬

সাকিবকে ছাড়িয়ে শীর্ষে পরীমনি, জানালেন নিজের অনুভূতি

জুলাই ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

গোলাপগঞ্জে এনসিপি নেতাদের গাড়িতে ইটপাটকেল নিক্ষেপ

জুলাই ৩০, ২০২৬

শহরের সীমিত জায়গাতেও পরিকল্পিত চাষাবাদ

জুলাই ৩০, ২০২৬

সিডনিতে ‘বাংলাদেশ নাইট’-এর মঞ্চ মাতাবেন রুনা লায়লা

জুলাই ৩০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT