বক্স অফিসে হতাশ করলো ‘লায়লা মজনু’

বলিউডের বহুল প্রতীক্ষিত ছবি ‘লায়লা মজনু’। ছবিতে ভালোবাসা আর উন্মাদনার নিখুঁত মিশ্রণ থাকলেও দর্শকদের মনে তা তেমন সাড়া ফেলতে পারেনি। রীতিমত বক্স অফিসে হতাশ-ই করলো ইমতিয়াজ আলীর প্রযোজিত ছবিটি।
মুক্তির প্রথম দিনের পর দ্বিতীয় দিনেও ‘লায়লা মজনু’র বিপর্যয়। ছবিটি মুক্তির দ্বিতীয় দিনে মাত্র ৪৭লাখ রুপি আয় করতে সমর্থন হয়। যার ফলে ছবিটি নিয়ে এখন হতাশা রয়েছে ছবিটির পরিচালক সাজিদ আলী।
বহু বছর ধরে মানুষের মুখে মুখে ফিরছে ‘লায়লা মজনু’র অমর প্রেম কাহিনি। অতি পরিচিত এই মহাকাব্যকে উপজীব্য করেই সাজিদ আলি নির্মাণ করেছেন ‘লায়লা মজনু’ ছবিটি। ছবিটির প্রেক্ষাপট কাশ্মীর। ইমতিয়াজ আলী এবং একতা কাপুরের যৌথ প্রযোজনায় তৈরি হয় ছবিটি। যেখানে অভিনয় করেছেন নবাগত দুই তারকা অবিনাশ তিওয়ারি ও তৃপ্তি ডিমরি।
ছবিটির প্রযোজক ইমতিয়াজ আলী ও একতা কাপুর সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে ব্যাপক প্রচার করছিলেন এই সিনেমার। কিন্তু পরিকল্পনামতো দর্শক টানতে ব্যর্থ হচ্ছে ছবিটি।






