চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বইমেলায় স্টল পাচ্ছে না আদর্শ প্রকাশনী

এস এম আশিকুজ্জামান এস এম আশিকুজ্জামান
৯:৪১ পূর্বাহ্ণ ১৫, ফেব্রুয়ারি ২০২৩
- সেমি লিড, আদালত
A A
বইমেলায় আদর্শ প্রকাশনী স্টল, দর্শনার্থীরা বই দেখছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

অমর একুশে বইমেলায় আদর্শ প্রকাশনীকে স্টল বরাদ্দ দিতে হাইকোর্টের আদেশ স্থগিত করেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। ফলে বইমেলায় স্টল পাচ্ছে না আদর্শ প্রকাশনী।

হাইকোর্টের আদেশ স্থগিত চেয়ে বাংলা একাডেমির করা করা আবেদন নিষ্পত্তি করে বুধবার আদেশ দেন প্রধান বিচারপতির নেতৃত্বাধীন তিন বিচারপতির আপিল বিভাগ। আজকের এই আদেশের ফলে বইমেলায় আদর্শ প্রকাশনী স্টল পাচ্ছে না বলে জানান বাংলা একাডেমির পক্ষের আইনজীবী মিন্টু কুমার মন্ডল।

আদালতে আদর্শ প্রকাশনীর পক্ষে শুনানি করেন ব্যারিস্টার অনিক আর হক। আর বাংলা একাডেমির পক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন।

বাংলা একাডেমির আপত্তি জানানো তিনটি বই স্টলে না রাখার শর্তে অমর একুশে বইমেলায় আদর্শ প্রকাশনীকে স্টল বরাদ্দ দিতে গত ৮ ফেব্রুয়ারি নির্দেশ দেন হাইকোর্ট। বাংলা একাডেমির আপত্তি জানানো ওই তিনটি বই হচ্ছে, ফাহাম আব্দুস সালামের লেখা “মিডিয়োক্রিটির সন্ধানে।” লেখক জিয়া হাসানের “উন্নয়ন বিভ্রম” এবং লেখক ফয়েজ আহমদ তৈয়্যব এর “অপ্রতিরোধ্য উন্নয়নের অভাবনীয় কথামালা।”

আদর্শ প্রকাশনীর স্বত্বাধিকারী মো. মাহাবুবুর রহমানের করা রিটের শুনানি নিয়ে বিচারপতি মো. খসরুজ্জামান ও বিচারপতি মো. ইকবাল কবিরের হাইকোর্ট বেঞ্চ রুলসহ এই আদেশ দেন। পরে এই আদেশ স্থগিত চেয়ে আবেদ করে বাংলা একাডেমি।

এর আগে বইমেলার পরিচালনা পর্ষদ (বাংলা একাডেমি) গত ১২ জানুয়ারি স্টল বরাদ্দের যে তালিকা প্রকাশ করে যেখানে আদর্শ প্রকাশনীর নাম না থাকায় হাইকোর্টে রিট করেন আদর্শ প্রকাশনীর স্বত্বাধিকারী মো. মাহাবুবুর রহমান। রিটে বাংলা একাডেমির মহাপরিচালকসহ চারজনকে বিবাদী করা হয়।

ট্যাগ: আদর্শ প্রকাশনীবাংলা একাডেমিসুপ্রিম কোর্টহাইকোর্ট
শেয়ারTweetPin
পূর্ববর্তী

নরসিংদীতে মাদক ও সন্ত্রাসবিরোধী বাইসাইকেল র‍্যালি

পরবর্তী

তুরস্ক-সিরিয়ায় ভূমিকম্প: মৃতের সংখ্যা ৪১ হাজার ছাড়াল

পরবর্তী
তুরস্ক-সিরিয়ায় ভূমিকম্পে ধ্বংসস্তূপের পাশে বসে একজন নারী।. Channel i News - চ্যানেল আই নিউজ

তুরস্ক-সিরিয়ায় ভূমিকম্প: মৃতের সংখ্যা ৪১ হাজার ছাড়াল

ভোলার চরাঞ্চলে গাছে গাছে ঝুলছে হাইব্রিড জাতের ঝিঙ্গা. Channel i News - চ্যানেল আই নিউজ

ভোলার চরাঞ্চলে গাছে গাছে ঝুলছে হাইব্রিড জাতের ঝিঙ্গা

সর্বশেষ

বঙ্গভবনে প্রথম দরবারে রাষ্ট্রপতির বক্তব্যে যে বার্তা

আগস্ট ২৭, ২০২৬

ফিফাকে নিয়ে নতুন কোন সিদ্ধান্ত নিচ্ছে উয়েফা

আগস্ট ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতির সঙ্গে নির্বাচন কমিশন সদস্যদের সৌজন্য সাক্ষাৎ

আগস্ট ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

নেপালের ভয়াবহ বন্যা বিষয়ে যা জানালেন বিশেষজ্ঞরা

আগস্ট ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

ভারতের চার বেসরকারি ব্যাংক নতুন শাখা খুলেও ১৩ হাজার কর্মী ছাঁটাই করেছে

আগস্ট ২৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT