আদালত

বইমেলায় স্টল না পাওয়া আদর্শ প্রকাশনী’র রিটের শুনানি মঙ্গলবার

বইমেলায় আদর্শ প্রকাশনী স্টলে দর্শনার্থীরা browsing করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

বইমেলায় আদর্শ প্রকাশনী স্টলে দর্শনার্থীরা বই দেখছে ও কেনাকাটা করছে, বইয়ের তাকের সামনে।. Channel i News – চ্যানেল আই নিউজ

অমর একুশে বইমেলায় আদর্শ প্রকাশনীকে স্টল না দেওয়ার বাংলা একাডেমির সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে করা রিটের শুনানির দিন ধার্য করা হয়েছে মঙ্গলবার।

বিচারপতি মো. খসরুজ্জামান ও বিচারপতি মো. ইকবাল কবিরের হাইকোর্ট বেঞ্চ রিটটি শুনানির জন্য এইদিন ধার্য করেন।

আদর্শ প্রকাশনীর স্বত্বাধিকারী মো. মাহাবুবুর রহমানের করা রিটে বাংলা একাডেমির মহাপরিচালকসহ চারজনকে বিবাদী করা হয়েছে। যত দ্রুত সম্ভব এই প্রকাশনা সংস্থাকে মেলায় স্টল বরাদ্দ দিতে আদালতের নির্দেশনা চেয়েছেন বলে জানান রিটের পক্ষের আইনজীবী অনিক আর হক।

মেলার পরিচালনা পর্ষদ (বাংলা একাডেমি) গত ১২ জানুয়ারি বরাদ্দের তালিকা প্রকাশ করে যেখানে আদর্শ প্রকাশনীর নাম নেই।

বিষয়:আদর্শ প্রকাশনী একুশে গ্রন্থমেলা ২০২৩ গ্রন্থমেলা ২০২৩ বইমেলা ভাষার মাস ভাষার মাস ফেব্রুয়ারি ২০২৩

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…