আন্তর্জাতিক

ফ্রান্সে বড়দিনের সমাবেশ থেকে মসজিদে হামলা

ফ্রান্সে বড়দিনের সমাবেশ থেকে মসজিদে হামলা

ফ্রান্সের কোরসিকা দ্বীপের একটি মসজিদ ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। দ্বীপটির অ্যাজাকসিয়ো এলাকার একটি গ্রামে এ ঘটনা ঘটে।

বড়দিনের বিকেলে নিরাপত্তা রক্ষায় প্রায় দেড়শ’ মানুষ পুলিশকে সহযোগিতা করার কথা বলে স্থানীয় পুলিশ সদর দপ্তরের সামনে জড়ো হয়। এরপর সেখান থেকে কয়েকজন মসজিদে হামলা চালায়।

ফ্রান্সের প্রধানমন্ত্রী ম্যানুয়েল ফলস সামাজিক যোগাযোগের মাধ্যম টুইটারে দেয়া এক বার্তায় একে খুবই অপ্রত্যাশিত ঘটনা বলে মন্তব্য করেছেন।

বিষয়:ফ্রান্সে হামলা মসজিদে হামলা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…