চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ব্রিটিশ পার্লামেন্টের বাইরে সন্ত্রাসী হামলার ঘটনায় বিশ্ব নেতাদের নিন্দা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:৪২ পূর্বাহ্ণ ২৩, মার্চ ২০১৭
আন্তর্জাতিক
A A

যুক্তরাজ্যের পার্লামেন্টের  নিম্ন কক্ষ হাউস অব কমন্সের অধিবেশন চলাকালে পার্লামেন্টের বাইরে সন্ত্রাসী হামলার  নিন্দা জানিয়েছে বিশ্বনেতারা। এ ঘটনায় তারা যুক্তরাজ্যের প্রতি সহমর্মিতা জানিয়ে সন্ত্রাসের বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের অঙ্গিকার ব্যক্ত করেছেন।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সন্ত্রাসী হামলার নিন্দার পাশাপাশি লন্ডন পুলিশের সাহসিকতার প্রশংসা করেছেন।

ফ্রান্সের প্রেসিডেন্ট ফ্রঁসোয়া ওঁলাদ ব্রিটেনের প্রতি সহমর্মীতা দেখিয়ে সন্ত্রাসের বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের কথা জানিয়েছেন।

Banglabid

জার্মান চ্যাঞ্জেলর আঞ্জেলা মের্কেল জানিয়েছেন, জার্মানী সকল প্রকার সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে ব্রিটেনের পাশে থাকবে।

একটি ঘটনায় ছুরি হাতে এক ব্যক্তি পুলিশের উপর হামলা চালায়। পরে নিরাপত্তা বাহিনীর গুলিতে সে আহত হয়। আরেকটি ঘটনায় ওয়েস্টমিনস্টার ব্রিজের কাছে গাড়ি চাপায় কয়েকজন হতাহত হয়।

বুধবার বিকালে ব্যাপক গোলাগুলির শব্দ পাওয়ার কথা বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে শিরোনাম হয়। ছুরি হাতে এক ব্যক্তিকে প্রাসাদের প্রাঙ্গণে দৌড়াতে দেখা যায় বলে প্রত্যক্ষদর্শীরা জানায়।

Reneta

তার পেছনে নিরাপত্তা বাহিনীর সদস্যরা ছুটছিলেন। পুলিশের বরাতে বিবিসি জানায়, একজন গুলিবিদ্ধ হয়েছেন। তবে নিহত ব্যক্তি কে, তিনি কী কারণে চড়াও হয়েছিলেন পুলিশের উপর- সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি।

পার্লামেন্ট ভবনে অবস্থানরত রয়টার্সের এক সাংবাদিক বলেছেন, ফটকের ভেতরে আহত দুজনকে চিকিৎসাকর্মীরা চিকিৎসা দিচ্ছেন। এই ঘটনায় অন্তত ১২ জন আহত হয়েছেন বলে রয়টার্সের এক আলোকচিত্রী জানিয়েছেন। তবে তারা কীভাবে আহত হন, সে বিষয়ে কিছু জানা যায়নি।

বিবিসির প্রতিবেদনে বলা হয়, ওয়েস্টমিনস্টার প্যালেসের খুব কাছেই সেই শব্দ পাওয়া যায়। রাজনীতিবিদ ও সাংবাদিকেরা ভবনের বাইরে ব্যাপক সংঘর্ষের শব্দ পেয়েছেন বলে টুইট করেন। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন তারা আহতদের চিকিৎসার জন্য নিয়ে যেতে দেখেছেন।

স্কাই নিউজ বলেছে, ওই শব্দ পাওয়ার পরপরই পার্লামেন্ট অধিবেশন মুলতবি করা হয়। পার্লামেন্ট সদস্যদেরও নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হচ্ছে। প্রধানমন্ত্রী টেরিজা মে নিরাপদে রয়েছেন বলে তার মুখপাত্র এক বিবৃতিতে জানিয়েছেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ফ্রান্সে হামলাব্রিটিশ পার্লামেন্টযুক্তরাজ্য
শেয়ারTweetPin
পূর্ববর্তী

গাইবান্ধায় উপনির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী জয়ী

পরবর্তী

থ্রিলারের পর গন্তব্য এবার প্রথম ওয়ানডের শহরে

পরবর্তী

থ্রিলারের পর গন্তব্য এবার প্রথম ওয়ানডের শহরে

অগ্নি পরীক্ষায় আর্জেন্টিনা, ফুরফুরে ব্রাজিল

সর্বশেষ

প্রথমবারের মতো পূর্ণমন্ত্রী হওয়া মিল্লাতের রাজনৈতিক উত্থান যেভাবে

আগস্ট ২২, ২০২৬

নতুন নেতৃত্ব পেল টেলিভিশন নাট্যকার সংঘ, কারা আছেন কমিটিতে?

আগস্ট ২২, ২০২৬
আন্দালিব পার্থ সংবিধান সংশোধনের নৈতিক অধিকার নিয়ে আলোচনা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মন্ত্রী আন্দালিভ রহমান পার্থের রাজনৈতিক জীবন

আগস্ট ২২, ২০২৬

যাকে নায়ক হিসেবে দেখেছেন ছটকু আহমেদ

আগস্ট ২১, ২০২৬

‘কোনদিন মনে হয় নাই মানুষটা টাকা বানানোর জন্য রাজনীতিতে এসেছেন’

আগস্ট ২১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT