চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ফেসবুকে ২০ কোটির বেশি ভুয়া অ্যাকাউন্ট

চ্যানেল আই টেক চ্যানেল আই টেক
৬:১৪ অপরাহ্ণ ০৫, ফেব্রুয়ারি ২০১৮
তথ্যপ্রযুক্তি
A A
ভুয়া অ্যাকাউন্ট

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ২০ কোটির বেশি ভুয়া এবং নকল অ্যাকাউন্ট (একজনের একাধিক অ্যাকাউন্ট) রয়েছে। ২০১৭ সালের ডিসেম্বর পর্যন্ত প্রাপ্ত হিসেব অনুযায়ী দেখা গেছে, ভুয়া অ্যাকাউন্টের দিক থেকে শীর্ষে আছে ভারত, ইন্দোনেশিয়া এবং ফিলিপাইন।

বার্ষিক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ফেসবুক। এতে বলা হয়েছে, ২০১৭ সালের চতুর্থ প্রান্তিকে প্রতি মাসে যতজন সক্রিয় ব্যবহারকারী ছিলেন, তার প্রায় ১০ শতাংশই ভুয়া অ্যাকাউন্ট। উন্নত দেশগুলোর তুলনায় ভারত, ইন্দোনেশিয়া এবং ফিলিপাইনসহ উন্নয়নশীল দেশগুলোতেই এ ধরনের অ্যাকাউন্টের সংখ্যা বেশি বলেও মনে করছে ফেসবুক।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, ২০১৬ সালের তুলনায় ২০১৭ সালে ফেসবুকের প্রবৃদ্ধির বড় অংশ জুড়েই ছিল ইন্দোনেশিয়া, ভারত এবং ভিয়েতনাম।

তবে ভুয়া বা নকল অ্যাকাউন্টের বাইরে আছে আরও কিছু অ্যাকাউন্ট। এ ধরনের অ্যাকাউন্টগুলোকে ফেসবুক দুই ভাগে ভাগ করেছে। এক ভাগে আছে এমন অ্যাকাউন্টগুলো যা মূলত কোনো প্রতিষ্ঠানের নামে খোলা হয়েছে। এর মধ্যে থাকতে পারে ব্যবসা প্রতিষ্ঠান কিংবা অলাভজনক সংস্থা।

অন্য ভাগে আছে পোষা প্রাণী বা পাখির নামে খোলা অ্যাকাউন্ট। মূলত এ ধরনের অ্যাকাউন্ট ফেসবুকের নীতিমালা বিরোধী এবং স্প্যামার হিসেবে এসব অ্যাকাউন্টকে গণ্য করা হয়ে থাকে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ফেইক প্রোফাইলফেসবুকে ভুয়া অ্যাকাউন্টভুয়া অ্যাকাউন্ট
শেয়ারTweetPin

সর্বশেষ

ভাসমান এলএনজি টার্মিনালের ত্রুটি কতক্ষণে মেরামত হবে অনিশ্চিত

জুলাই ২৪, ২০২৬

থাইল্যান্ড সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরলেন স্পিকার

জুলাই ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

আগামী ৫ বছরে মানুষের বুদ্ধিমত্তাকেও ছাড়িয়ে যাবে এআই: ইলন মাস্ক

জুলাই ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত।

জলাবদ্ধতায় পরীক্ষা নেওয়ার ঘটনায় কুমিল্লায় ৭ শিক্ষক বদলি

জুলাই ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত।

ইরানে টানা ১৩ রাত ধরে মার্কিন হামলা

জুলাই ২৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT