বিনোদন

ভুয়া প্রোফাইল থেকে ক্যাটরিনাকে দেখেন রণবীর!

ভুয়া প্রোফাইল থেকে ক্যাটরিনাকে দেখেন রণবীর!

রণবীর কাপুর ও ক্যাটরিনা কাইফ

রণবীর কাপুর আর ক্যাটরিনা কাইফের ‘ছাড়াছাড়ি’ হয়েছে সেই কবে! দু’জনের দুটি পথ দুটি দিকে বেঁকে একাকার। অথচ এখনো পুরনো প্রেমিকার সোশ্যাল মিডিয়ায় নিয়মিত চোখ রাখেন তিনি? বলিউড পাড়ায় এ নিয়ে অনেক গুজব আছে। ব্রেক আপ হয়ে গেলেও ক্যাটরিনাকে নাকি চোখে চোখেই রাখছেন রণবীর।

ফেসবুক, টুইটার কিংবা ইন্সট্রাগ্রামে  ভালোই সক্রিয় রণবীর। তবে তা নাকি নিজের নামে নয়। ক্যাটরিনা কী করছেন, তা ভুয়া প্রোফাইল থেকে বেনামে খেয়াল রাখছেন রণবীর। আর এটাকে আবার এক ধরণের মানসিক রোগের লক্ষণ হিসেবেই দেখছেন সম্পর্কবিষয়ক গবেষক ড. শ্রীকান্ত আচার্য। তার মতে, গোপনে পুরোনো প্রেমিকার খোঁজ–খবর রাখা খুব স্বাভাবিক একটা ব্যাপার। অনেকেই এই সমস্যায় ভোগে। ব্রেক আপ হয়ে গেলে নাকি সাথে সাথে সব কিছু শেষ হয়ে যায় না। সেখান থেকেই এই রোগের শুরু। ক্লিনিক্যাল সাইকোলোজিস্টরা আবার এ রোগের একটা নামও দিয়ে বসে আছেন। তাদের মতে পুরাতন প্রেমিকরা আসলে দেখতে চায়, তাকে ছাড়া প্রেমিকা কতটা সুখে আছেন বা কেমন আছেন?’

আপাতত রণবীরকেও সে রোগে আক্রান্তই মনে করা হচ্ছে। যদিও এ ব্যাপারে নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না এখনো। সম্প্রতি আবার ক্যাটরিনা-রণবীর জুটি এক হয়েছেন, ‘জাগগা জাসুস’ সিনেমায়। ডেকান ক্রনিকল। 

বিষয়:ক্যাটরিনা কাইফ ফেইক প্রোফাইল রণবীর কাপুর

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…