চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তারকাদের নামে হাজারো ভুয়া ফেসবুক আইডি

মুহাম্মাদ আসাদুল্লাহমুহাম্মাদ আসাদুল্লাহ
৯:৫৪ অপরাহ্ণ ১৮, এপ্রিল ২০১৭
বিনোদন
A A

একটি নয়, দুটি নয় দেশের একাধিক তারকার প্রত্যেকের নামে খোলা হয়েছে হাজারো ভুয়া ফেসবুক আইডি।

এগুলো নিয়ে কি ভাবছেন তারা?

সম্প্রতি সরকারের সঙ্গে আলোচনার পর সিদ্ধান্ত হয়েছে লাখ লাখ ভুয়া আইডি বন্ধ করবে ফেসবুক কর্তৃপক্ষ। এরই মধ্যে কয়েক লাখ ভুয়া আইডি বন্ধ করে দিয়েছে তারা। এতে করে অনেক তারকাদের ফলোওয়ার সংখ্যা কমে গেলও ফেসবুকের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন ফেসবুকে অ্যাক্টিভ তারকারা। তবে ফলোওয়ার কমে যাওয়ায় প্রথমে কিছুটা বিব্রতও হয়েছেন কেউ কেউ।

ক্ষুদে গানরাজ সাবরিনা পড়শি শুরু থেকেই ফেসবুকে সরব। বাংলাদেশের প্রথমদিককার ভেরিফাইড পেজগুলোর একটি তার পেইজ। কিন্তু তার নামেও খোলা হয়েছে হাজারখানেক ভুয়া আইডি ও পেইজ। ভুয়া আইডি ও পেজের কারণে বিব্রতকর পরিস্থিতির শিকার হতে হয় বলেও চ্যানেল আই অনলাইনকে জানালেন পড়শি।

তিনি বলেন, ‘ভুয়া আইডি থেকে অনেক সময় আমার নামে কনসার্টের ঘোষণা দেওয়া হয়। অথচ সেই কনসার্টের বিষয়ে আমি কিছুই জানি না। এতে করে বিব্রত পরিস্থিতি সৃষ্টি হয়।’ তার নামের ভুয়া আইডি বন্ধে কোন পদক্ষেপ নিয়েছেন-এমন প্রশ্নের পড়শি বলেন, ‘এর আগে ফেসবুকে অভিযোগ করে হাজার খানেক আইডি বন্ধ করে দিয়েছি। তারপরেও থেকে যায়। আর দেখা যায় একটা বন্ধ করলে দশটা খোলে। এখন ফেসবুক নাকি ভুয়া আইডি বন্ধ করে দিচ্ছে। দেখা যাক কতগুলো বন্ধ হয়।’

শাকিব খানের নামে খোলা আইডির প্রোফাইলে দেওয়া হয়েছে ছেলে ও স্ত্রীর ছবি।

আরজে নিরব ২০০৬ সাল থেকে ফেসবুক চালান। রেডিও টুডেতে থাকা অবস্থায় নিরব যখন জনপ্রিয় আরজে তখন তার নামে ভুয়া আইডি খোলা শুরু হয়। ফেসবুকে ‘আরজে নিরব’ লিখে সার্চ দিলে আসে কয়েক হাজার ফেসবুক আইডি।

Reneta

নিরব চ্যানেল আই অনলাইনকে বললেন, ‘এর আগে অভিযোগ করে হাজার খানেক আইডি বন্ধ করিয়েছিলাম। আবার খোলে। আপনারা জানেন আমি বেশকিছু চ্যারিটি কাজ করি। এরআগে একটি এতিম খানার জন্য বন্ধুদের থেকে সাহায্য আহ্বান করে পোস্ট দিয়েছিলাম। একই পোস্ট আমার নামে খোলা ভুয়া আইডি থেকেও দিয়েছিল তাদের বিকাশ নম্বর দিয়ে। সেই পোস্ট দেখে অস্ট্রেলিয়া থেকে এক প্রবাসী প্রায় দশ হাজার টাকা পাঠিয়ে দিয়েছে তাদের নম্বরে।’

ভুয়া আইডি ও পেজ থেকে নানাভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার কথা জানালেন তিনি। নিরব মনে করেন ভুয়া আইডি দৌড়াত্ব কমবে যদি ফেসবুকে আইডি খুলতে জাতীয় পরিচয়পত্র বাধ্যতামূলক করা হয়।

নায়িকা পূর্ণিমার নামে কোনো ভুয়া আইডি দেখলেই সাথে সাথে অভিযোগ করে বন্ধ করে দেন। আইডিতে রিপোর্ট করতে বলেন বন্ধুদের। ‘তবে ফেসবুক যদি আপনাআপনি ভুয়া আইডি বন্ধ করে দেয় তাহলে খুবই ভালো হবে’, বললেন পূর্ণিমা।

পড়শির নামে খোলা অনেক ভুয়া আইডি।

নায়ক শাকিব খানের নামে দেখা যায় কয়েক হাজার ভুয়া আইডি। যা এখনো বন্ধ হয়নি। আইডিগুলোতে ব্যবহার করা হয়েছে তার ও ছেলে আব্রাহাম খান জয়ের ছবি। কোনোটায় অপু কিংবা বুবলির ছবি। ভুয়া আইডির ব্যাপারে ভক্তদের সতর্ক হতে বলেন ঢাকাই ছবির ব্যস্ত এই নায়ক।

নায়ক নিরবের নামেও রয়েছে হাজার খানেক ফেইক আইডি। বেশ কিছু আইডিতে ব্যবহার করা হয় নিরবের ছবি। আসল আইডি থেকে কপি করে। নিরব ভুয়া আইডির বিষয়ে নিরব বললেন, ‘ভুয়া আইডি নিয়ে মাথাব্যথা নেই। কারণ সেগুলো ভুয়া। নকল কখনো আসলের মতো তো হয় না। তবে এসবের কারণে মাঝে মাঝে দেখা যায় বিব্রতকর পরিস্থিতির শিকার হতে হচ্ছে। মার্ক জুকারবার্গ খুব ভদ্র মানুষ। ভালো মানুষ। তিনি আমাদের সমস্যার কথা বুঝেছেন। ভুয়া আইডি বন্ধে পদক্ষেপ নিয়েছেন।’

গণমাধ্যম ব্যক্তিত্ব শাইখ সিরাজের নিজের নামে ভেরিফাইড পেজ আছে। তবু দেখা যায় বেশ কিছু ভুয়া আইডি রয়েছে তার নামে। ভেরিফাইড পেজ থাকার পরেও ভুয়া আইডি থাকাটা দুঃখজনক বলে মন্তব্য করে তিনি বলেন, ‘ভুয়া আইডিগুলো বন্ধে ফেসবুকের দায় আছে। ফেসবুক ব্যবহারকারীর দিক থেকে ঢাকা দ্বিতীয়। ফলে ঢাকায় আঞ্চলিক অফিস থাকা ও সেই অফিস থেকে বিষয়টা দেখভাল করা উচিৎ।’

সম্প্রতি যে ভুয়া আইডি বন্ধের পদক্ষেপ নিয়েছে ফেসবুক সেটাকে সাধুবাদ জানিয়ে শাইখ সিরাজ বলেন, ‘ফলোওয়ার কমে গেলেও নির্ভেজাল আইডিগুলো এখন ফেসবুকে আছে তা ভেবে স্বস্তি লাগে।’

তিনি মনে করেন, এরফলে বিব্রতকর পরিস্থিতি কমে আসবে। পাশাপাশি কিছু আসল আইডি বন্ধ হয়ে যাচ্ছে বলে অভিযোগ পাওয়া যাচ্ছে। এ বিষয়ে ফেসবুক কর্তৃপক্ষের সতর্ক থাকা দরকার।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: ফেসবুকফেসবুকে ভুয়া অ্যাকাউন্টভুয়া আইডি
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ইরান যুদ্ধ নিয়ে রিপাবলিকানদের অভ্যন্তরীন উদ্বেগ

মে ৫, ২০২৬

যুদ্ধ না হলে ইরান এতদিনে পুরো মধ্যপ্রাচ্য দখল করে নিত: ট্রাম্প

মে ৫, ২০২৬

বল হাতে সাকিবুল, ফুটবলে মাইরিনের হ্যাটট্রিক

মে ৫, ২০২৬
ছবি: সংগৃহীত

ঈদযাত্রা: ১৩ মে থেকে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি

মে ৫, ২০২৬

গুলিতে রোহিঙ্গা নেতা নিহত

মে ৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT