বাংলাদেশ

ফেলানি হত্যা মামলার শুনানি আবারো পেছালো

ফেলানি হত্যা মামলার শুনানি আবারো পেছালো

ভারতের সুপ্রিম কোর্টে আবারো পেছালো বিএসএফ’র হাতে নিহত বাংলাদেশী কিশোরী ফেলানি হত্যা মামলার শুনানির কার্যক্রম। মঙ্গলবার মামলাটির শুনানির দিন ধার্য্য থাকলেও দিনের কার্য তালিকায় মামলাটি নথিভুক্ত না হওয়ায় শুনানি হয়নি।

এর আগে ২৬ আগষ্ট ফেলানি হত্যা মামলার শুনানির জন্য ৬ অক্টোবর দিন ধার্য্য করেছিল আদালত।

ফেলানির বাবা নুর ইসলামের আইনজীবী ও কুড়িগ্রাম পাবলিক প্রসিকিউটর (পিপি) এ্যাডভোকেট আব্রহাম লিংকন জানান, ফেলানি হত্যা মামলা আদালতের কার্য তালিকায় না থাকায় শুনানি হয়নি। আদালত পরবর্তী শুনানির জন্য দিন ধার্য্য করবে।

বিএসএফ’র বিশেষ আদালতে ফেলানি হত্যা মামলার আসামি অমিয় ঘোষকে দুই বার নির্দোষ হিসেবে রায় দেয়। সে রায়কে প্রত্যাখান করে ফেলানির বাবা গত ১৪ জুলাই ভারতের মানবাধিকার সুরক্ষা মঞ্চ (মাসুম) এর মাধ্যমে সুপ্রিম কোর্টে রিট পিটিশন দাখিল করে। আদালত রিট পিটিশন গ্রহন করে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী, কেন্দ্রীয় সরকার, পশ্চিমবঙ্গ মূখ্য সচিব ও বিএসএফের মহাপরিচালককে মামলার বিষয়ে জবাব চেয়ে নোটিশ দেয়।

২০১১ সালের ৭ জানুয়ারী ফুলবাড়ি উপজেলার অনন্তপুর সীমান্তে বিএসএফ সদস্য অমিয় ঘোষের গুলিতে খুন হন ফেলানি। তার দেহ কাঁটাতালে ঝুলে থাকার ছবি দেশ বিদেশে ব্যাপক সমালোচনার জন্ম দেয়।

বিষয়:ফেলানী বিএসএফ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…