অপরাধ

ফেনীতে র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ শীর্ষ সন্ত্রাসী নিহত

বন্দুকযুদ্ধ-টেকনাফ-নিহত-মানব পাচারকারী

ফেনীতে র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ শীর্ষ সন্ত্রাসী সোহেল (৩৪) নিহত হয়েছে। সে এলাকায় ‘রুটি সোহেল’ নামে পরিচিত।  সোমবার ভোরে শহরের বিরিঞ্চি এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে এ ঘটনা ঘটে।

র‌্যাব ৭ এর ফেনী ক্যাম্পের অধিনায়ক শাফায়াত জামিল ফাহিম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

ঘটনাস্থল থেকে র‌্যাব একটি বিদেশী পিস্তল, একটি বিদেশী রিভলভার ও গুলি উদ্ধার করেছে।

নিহত সোহেল উপজেলা চেয়ারম্যান একরাম হত্যা মামলার চার্জশিটভুক্ত ও একাধিক মামলার আসামি।

বিষয়:বন্দুকযুদ্ধ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…