চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ফেনসিডিলসহ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দুই কর্মচারী আটক

সুব্রত গাইনসুব্রত গাইন
৭:৫৮ অপরাহ্ণ ২২, এপ্রিল ২০১৯
রাজশাহী, শিক্ষা
A A

ফেনসিডিলসহ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) চতুর্থ শ্রেণীর দুই কর্মচারীকে আটক করা হয়েছে। সোমবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের শহীদ শামসুজ্জোহা হলের দক্ষিণ-পূর্ব কোণে বধ্যভূমি যাওয়ার রাস্তার পাশ থেকে শিক্ষার্থীরা তাদের আটক করে পুলিশে সোপর্দ করে।

আটককৃতরা হলো- বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ কলাভবনের প্রহরী শফিকুল ইসলাম ও স্টুয়ার্ড শাখার সাবেক কর্মচারী বাদল।

প্রত্যক্ষদর্শীরা জানায়, সোমবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের জোহা হলের দক্ষিণ-পূর্ব কোণে বধ্যভূমি যাওয়ার রাস্তার পাশে কয়েকজন যুবক জঙ্গলে কিছু একটা রাখছিলো। তাদের আচরণ সন্দেহজনক হলে হলের আবাসিক শিক্ষার্থীরা ওই যুবকদের অনুসরণ করে। এক পর্যায়ে মাদক কেনাবেচার বিষয়টি নিশ্চিত হলে তাদের আটক করে পুলিশে সোপর্দ করা হয়। ওই সময় দুইজনকে আটক করা গেলেও অন্যরা পালিয়ে যায়।

এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক লুৎফর রহমান বলেন, ‘জোহা হলের পাশ থেকে চার বোতল ফেনসিডিলসহ শহীদুল্লাহ কলাভবনের প্রহরীসহ দুইজনকে আটক করেছে পুলিশ। এসময় তিনি পুলিশের বরাত দিয়ে বলেন, শহীদুল্লাহ কলাভবনের ওই প্রহরী দীর্ঘদিন থেকে ফেনসিডিলের ব্যবসা করতো। আজ পুলিশ তাকে হাতেনাতে ধরেছে।

জানতে চাইলে কাজলা পুলিশ ফাঁড়ির ডিউটিরত পুলিশের এসআই আব্দুল মোমিন বলেন, ‘ফেনসিডিলসহ দুই কর্মচারীকে আটক করা হয়েছে। তদন্ত সাপেক্ষে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।’

 

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আটককর্মচারীফেনসিডিল
শেয়ারTweetPin

সর্বশেষ

ফরাসিদের জয়রথ থামিয়ে ১৬ বছর পর ফাইনালে স্পেন

জুলাই ১৫, ২০২৬

ভেনিসে আজীবন সম্মাননা পাচ্ছেন ‘দ্য এক্সরসিস্ট’ অভিনেত্রী

জুলাই ১৫, ২০২৬

ওয়েরজাবালের রেকর্ড গড়া গোলে প্রথমার্ধে এগিয়ে স্পেন

জুলাই ১৫, ২০২৬

জাহিদ হাসান ফিরছেন, যে অনুরোধ করলেন ভক্তরা

জুলাই ১৫, ২০২৬

বিশ্বকাপের সেমিফাইনালে ক্লাব হিসেবে বার্সার রেকর্ড

জুলাই ১৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT