চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ফুড ডেলিভারি সার্ভিস চালু করল পাঠাও

চ্যানেল আই টেকচ্যানেল আই টেক
৫:০৮ অপরাহ্ণ ১৭, জানুয়ারি ২০১৮
তথ্যপ্রযুক্তি
A A

রাইড শেয়ারিং সার্ভিস পাঠাও এবার চালু করল ‘পাঠাও ফুড’ নামের ফুড ডেলিভারি সার্ভিস। এই সেবার মাধ্যমে একজন গ্রাহক ঘরে বসেই পাবেন কাঙ্ক্ষিত রেস্তোরাঁর পছন্দের খাবার।

ইতোমধ্যে আনুষ্ঠানিকভাবে নতুন এ সেবার উদ্বোধন করা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে জানানো হয়, অ্যাপের মেন্যু থেকে শুধু স্থানীয় রেস্টুরেন্ট বা হোটেল নির্বাচন করে খাবার পছন্দ করে অর্ডার দিতে পারবেন। খাবারের অর্ডার দেওয়ার পর সবচেয়ে কাছের পাঠাও রাইডার সেই অর্ডার নিয়ে আ্যপ ব্যবহারকারীর দরজায় খাবার পৌঁছে দিবেন।

নতুন এ সেবা সম্পর্কে পাঠাও এর প্রধান নির্বাহী কর্মকর্তা হুসেইন এম ইলিয়াস বলেন: পাঠাও ফুড স্থানীয়দের দ্বারা স্থানীয় মানুষ ও ব্যবসার জন্য স্থানীয় সমাধান।

পাঠাও‘এর মাধ্যমে যানজট থেকে শুরু করে ক্ষুধা মেটানো পর্যন্ত আমরা সবসময় আমাদের গ্রাহকদের জীবনকে আরও আরামদায়ক করার আপ্রাণ চেষ্টা করছি। নতুন প্ল্যাটফর্মের মাধ্যমে আমরা খাদ্যপ্রেমীদের খাদ্যের চাহিদা মেটানো ছাড়াও হাজার হাজার পাঠাও রাইডারদের জীবিকা অর্জনের নতুন সুযোগ তৈরি হবে’, বলেন এই তরুণ উদ্যোক্তা।

উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থত ছিলেন প্রতিষ্ঠানের প্রধান প্রযুক্তি কর্মকর্তা সিফাত আদনান, ভাইস প্রেসিডেন্ট আহমেদ ফাহাদ, পাঠাও রাইডসের ভাইস প্রেসিডেন্ট কিশোয়ার হাশমীসহ প্রতিষ্ঠানটির শীর্ষস্থানীয় কর্মকর্তারা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: পাঠাও
শেয়ারTweetPin

সর্বশেষ

বিজয়ের পথেই রাজনীতিতে নামছেন সুরিয়া?

জুন ৩০, ২০২৬

জোতার মৃত্যুবার্ষিকীর দিনে, জোতার ‘অনুপ্রেরণায়’ নামবে পর্তুগাল

জুন ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

হামে আরও ২ শিশুর মৃত্যু

জুন ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

ব্যারিস্টার রফিকুল ইসলামের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রীর প্রতিনিধি

জুন ৩০, ২০২৬

৮৬-তে সৈয়দ আব্দুল হাদী, দিনভর বিশেষ আয়োজনে চ্যানেল আই

জুন ৩০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT