চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পাঠাও হিরোরা ঈদের আনন্দ ভাগাভাগি করে নিলেন পাঠাও ‘ঈদ বাজার’ আয়োজনে

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:২৯ অপরাহ্ণ ১৭, মার্চ ২০২৬
কর্পোরেট নিউজ
A A

ঈদ মানেই আনন্দ ভাগ করে নেওয়া। আর এই আনন্দের দিনে পাঠাও পাশে দাঁড়িয়েছে তাদের হিরোদের যারা প্রতিদিন সচল রাখছেন বাংলাদেশের চাকা।

দেশের শীর্ষস্থানীয় ডিজিটাল সার্ভিস প্ল্যাটফর্ম ‘পাঠাও’, তাদের ডেডিকেটেড রাইডার এবং ডেলিভারি পার্টনারদের কঠোর পরিশ্রমকে সম্মান জানাতে আয়োজন করেছে বিশেষ ‘পাঠাও ঈদ বাজার’।

সারা বছর ধরে রাইড শেয়ারিং, ফুড ডেলিভারি এবং পার্সেল সার্ভিসে নিরলসভাবে কাজ করে যাওয়া পাঠাও হিরোদের প্রতি কৃতজ্ঞতা জানাতেই এই উদ্যোগ। এই আয়োজনে রাইডস, ফুড এবং পার্সেল সার্ভিসের সেরা ৫০০ জন পারফর্মিং পাঠাও হিরোকে আমন্ত্রণ জানানো হয়। এই বিশেষ ‘ঈদ বাজার’ থেকে তারা নিজেদের এবং পরিবারের জন্য প্রয়োজনীয় ঈদ সামগ্রী সংগ্রহ করেছেন, যেন প্রিয়জনদের নিয়ে ঈদের খুশি উপভোগ করতে পারেন আরও প্রাণবন্তভাবে।

এ প্রসঙ্গে পাঠাও-এর ভাইস প্রেসিডেন্ট আবরার হাসনাইন বলেন, ‘‘পাঠাও-এর প্রতিটি অর্জনের মূলে রয়েছেন আমাদের রাইডার ও পার্টনাররা। তারাই আমাদের মেরুদণ্ড এবং আসল হিরো। এই ঈদ উদ্যোগের মাধ্যমে আমরা তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে চাই এবং নিশ্চিত করতে চাই যেন তারা পরিবারের সাথে আনন্দের সাথে উৎসবটি কাটাতে পারেন।’’

উৎসবের আমেজ ছাপিয়ে পাঠাও হিরোদের দীর্ঘমেয়াদী কল্যাণেও কাজ করছে প্রতিষ্ঠানটি। এরই অংশ হিসেবে পদ্মা ডায়াগনস্টিক লিমিটেড-এর সাথে একটি স্বাস্থ্যসেবা চুক্তি সই করেছে পাঠাও। পাঠাও হিরোরা এখন থেকে রেডিওলজি এবং প্যাথলজি সেবায় ২০% ডিসকাউন্ট পাবেন। রাইডার কমিউনিটির জীবনযাত্রার মান উন্নয়ন এবং স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে পাঠাও-এর চলমান প্রচেষ্টারই একটি প্রতিফলন এই পার্টনারশিপ।

পাঠাও-এর সাথে কাজ করা অনেক হিরোর গল্পই সংগ্রামের এবং সাফল্যের। বছরের পর বছর ধরে পাঠাও-এর সাথে যুক্ত থেকে অনেক রাইডার তাদের সন্তানদের উন্নত শিক্ষা নিশ্চিত করছেন এবং পরিবারের স্বচ্ছলতা ফিরিয়ে এনেছেন। তাদের এই অদম্য যাত্রায় পাশে থাকতে পেরে পাঠাও গর্বিত।

Reneta

এই ঈদে পাঠাও সেইসব হিরোদের সেলিব্রেট করছে, যাদের নিষ্ঠা আর পরিশ্রমে প্রতিদিন সহজ হচ্ছে লাখো মানুষের জীবন।

২০১৫ সালে প্রতিষ্ঠিত পাঠাও, এমন একটি ডিজিটাল প্লাটফর্ম তৈরি করছে যা অনেক মানুষের কর্মসংস্থানের সুযোগ তৈরি করে দেওয়ার পাশাপাশি সবার দৈনন্দিন জীবনের একটি অংশ হয়ে দাঁড়িয়েছে।

রাইড শেয়ারিং, ফুড ডেলিভারি এবং ই-কমার্স লজিস্টিকসে পাঠাও শীর্ষস্থানে রয়েছে। ১৫ মিলিয়নেরও বেশি ব্যবহারকারী, ৪,০০,০০০ পাঠাও হিরো ও ডেলিভারি এজেন্ট, ২,০০,০০০ মার্চেন্ট এবং ১৫,০০০ রেস্টুরেন্ট নিয়ে পরিচালনা করছে পাঠাও। প্ল্যাটফর্মটি বাংলাদেশে ৬,০০,০০০-এরও বেশি কাজের সুযোগ তৈরি করেছে, যা দেশের ডিজিটাল অর্থনীতিতে উল্লেখযোগ্য অবদান রাখছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ঈদ বাজারডিজিটাল সার্ভিস প্ল্যাটফর্মপাঠাওপাঠাও ঈদ বাজাররাইড শেয়ারিং
শেয়ারTweetPin

সর্বশেষ

পরীবাগের ‘মধ্যরাতের ভিডিও’ নিয়ে ডাকসু নেতা জুবায়ের যা বললেন

জুলাই ২৯, ২০২৬

দেশের অধিকাংশ এলাকায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা

জুলাই ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত।

বিশ্ব বাঘ দিবস: সুন্দরবনে এখন ১২৫টি বাঘ, একসময় শিকার ছিল ‘বীরত্বের’ প্রতীক

জুলাই ২৯, ২০২৬

বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৪৬ বিলিয়ন ডলার

জুলাই ২৯, ২০২৬

চ্যানেল আই প্রাঙ্গণে বিটিভির সাবেক মহাপরিচালক মোস্তাফিজুর রহমানের জানাজা

জুলাই ২৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT