আন্তর্জাতিক

ফিলিপাইনের বিতর্কিত মেয়র গুলিতে নিহত

ফিলিপাইনের বিতর্কিত মেয়র গুলিতে নিহত

ফিলিপাইনের তানাওয়ান শহরের বিতর্কিত মেয়র অ্যান্তোনিও হালিলি গুলিতে নিহত হয়েছেন। টাউন হলের বাইরে একটি অনুষ্ঠানে জাতীয় সংগীত গাওয়ার সময় দুর্বৃত্তদের ছোড়া গুলিতে তিনি নিহত হন বলে বিবিসি জানিয়েছে।

মেয়র হালিলি মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থানে ছিলেন। তবে তার ‍বিরুদ্ধে মাদক পাচারকারীদের রক্ষা করার অভিযোগও ছিল। যদিও তিনি এই অভিযোগ অস্বীকার করে আসছেন।

ভিডিও ফুটেজে দেখা গেছে, একটি অনুষ্ঠানে অন্যদের সঙ্গে জাতীয় সংগীত পরিবেশনে অংশ নিয়েছিলেন মেয়র হালিলি। এসময় হঠাৎ একটি গুলির শব্দ হয়। অন্যরা চিৎকার করতে করতে এলামেলোভাবে দৌড়াতে শুরু করে।

হামলাকারীকে এখনো ধরা সম্ভব হয়নি, তার পরিচয়ও পাওয়া যায়নি।

স্থানীয় এক পুলিশ কর্মকর্তা এএফপিকে বলেন, হামলাকারী প্রায় ৫শ ফিট দূর থেকে গুলি চালায়। হামলার ধরণ থেকে মনে হচ্ছে এটি কোন প্রশিক্ষিত হামলাকারীর কাজ।

নিহত মেয়র হালিলি দুই বছর আগে আন্তর্জাতিকভাবে দৃষ্টি আকর্ষন করেন। মাদক কারবারীদের তাদের অপরাধের কারণে রাস্তায় হাটান তিনি। একে সেসময় ‘লজ্জাকর হাটা’ বলে উল্লেখ করা হয়।

কিন্তু সরকার তাকে মাদক ব্যবসার সঙ্গে অভিযুক্ত করে গত বছর স্থানীয় পুলিশের ওপর থেকে তার ক্ষমতা খর্ব করা হয়।

বিষয়:গুলিতে নিহত ফিলিপাইন মেয়র নিহত

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…