চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ট্রাম্পের রিসোর্টে অনুপ্রবেশের সময় গুলিতে নিহত ১

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:৩৪ অপরাহ্ণ ২২, ফেব্রুয়ারি ২০২৬
- সেমি লিড, আন্তর্জাতিক
A A
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা রাজ্যের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প-এর মালিকানাধীন মার-এ-লাগো রিসোর্টে অনুপ্রবেশের চেষ্টাকালে এক ব্যক্তি গুলিতে নিহত হয়েছেন।

রোববার ২২ ফেব্রুয়ারি ভোরে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের সিক্রেট সার্ভিস। যা প্রকাশিত এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল-জাজিরা।

সংস্থাটির যোগাযোগ প্রধান অ্যান্থনি গুগলিয়েলমি জানান, স্থানীয় সময় আনুমানিক রাত ১টা ৩০ মিনিটে এক ব্যক্তি রিসোর্টের একটি নিরাপদ এলাকায় প্রবেশের চেষ্টা করেন। তিনি শটগান ও জ্বালানির ক্যান বহন করছিলেন বলে ধারণা করা হচ্ছে। এ সময় সিক্রেট সার্ভিসের এজেন্টরা গুলি চালালে ঘটনাস্থলেই ওই ব্যক্তি নিহত হন। ঘটনার সময় প্রেসিডেন্ট ট্রাম্প ওয়াশিংটন ডিসিতে অবস্থান করছিলেন। তিনি মার-এ-লাগোতে ছিলেন না। সিক্রেট সার্ভিস জানিয়েছে, তাদের সুরক্ষায় থাকা অন্য কোনো ব্যক্তি তখন রিসোর্টে উপস্থিত ছিলেন না।

অ্যাসোসিয়েটেড প্রেস-কে দেওয়া বক্তব্যে গুগলিয়েলমি বলেন, সন্দেহভাজন ব্যক্তি উত্তর ক্যারোলিনার বাসিন্দা এবং কয়েকদিন আগে তার পরিবার তাকে নিখোঁজ হিসেবে রিপোর্ট করেছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি উত্তর ক্যারোলিনা থেকে দক্ষিণমুখী যাত্রাপথে অস্ত্র সংগ্রহ করেন। তিনি আরও জানান, ঘটনার পটভূমি, সম্ভাব্য উদ্দেশ্য এবং বলপ্রয়োগের বিষয়টি এফবিআই, সিক্রেট সার্ভিস এবং পাম বিচ কাউন্টি শেরিফের অফিস যৌথভাবে তদন্ত করছে।

চলতি মাসের শুরুতে ২০২৪ সালের সেপ্টেম্বরে ফ্লোরিডার একটি গলফ কোর্সে ট্রাম্পকে হত্যার পরিকল্পনার দায়ে ৫৯ বছর বয়সী রায়ান রাউথকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়।

এর আগে পেনসিলভানিয়ার বাটলার শহরে এক নির্বাচনী সমাবেশে ২০ বছর বয়সী ম্যাথিউ ক্রুকস গুলি চালালে এক সমর্থক নিহত হন। বিশ্লেষকদের ধারনা মতে, ওই হামলা ট্রাম্পের রাজনৈতিক প্রত্যাবর্তনের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মোড় হয়ে দাঁড়ায়।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অ্যাসোসিয়েটেড প্রেসওয়াশিংটন ডিসিগুলিতে নিহতট্রাম্পের রিসোর্টডোনাল্ড ট্রাম্পপ্রেসিডেন্ট
শেয়ারTweetPin

সর্বশেষ

স্মার্টফোন ও ইভির কাঁচামালের খোঁজে নতুন বৈশ্বিক মানচিত্র

জুলাই ২৬, ২০২৬

মেসির আরও কয়েক বছর খেলা উচিত: ডি মারিয়া

জুলাই ২৬, ২০২৬
ছবি: সংগৃহীত

সাবেক রাষ্ট্রপতির আইনি সুরক্ষা ও গ্রেপ্তার দাবি বিষয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

জুলাই ২৬, ২০২৬

বাংলাদেশে ফেসবুক-ইউটিউব-গুগলের বিজ্ঞাপন বিষয়ে খসড়া নীতিমালায় কড়াকড়ি

জুলাই ২৬, ২০২৬
ছবি: সংগৃহীত।

হজের প্রাথমিক নিবন্ধন শুরু ২৭ জুলাই, যেতে পারবে না যেসকল ব্যক্তি

জুলাই ২৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT