চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সূত্রাপুরে গুলিতে নিহতের পরিচয় জানা গেছে

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:০৯ অপরাহ্ন ১০, নভেম্বর ২০২৫
- টপ লিড নিউজ, অপরাধ, বাংলাদেশ
A A

রাজধানীর সূত্রাপুরে ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজের সামনে গুলিতে নিহত ব্যক্তির পরিচয় পাওয়া গেছে। নিহতের নাম তারিক সাইফ মামুন, যিনি পুলিশের তালিকাভুক্ত ‘শীর্ষ সন্ত্রাসী’। সোমবার (১০ নভেম্বর) সকাল ১১টার দিকে এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, অজ্ঞাত দুর্বৃত্তরা কলেজের সামনে মামুনকে লক্ষ্য করে গুলি ছোড়ে। বুকে গুলিবিদ্ধ অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) লালবাগ বিভাগের উপকমিশনার (ডিসি) আহসান উদ্দিন বলেন, নিহত তারিক সাইফ মামুন একজন তালিকাভুক্ত ‘সন্ত্রাসী’।

মামুনের বাড়ি লক্ষ্মীপুর সদর উপজেলার মোবারক কলোনি এলাকায়। তার বাবার নাম এসএম ইকবাল। তবে নিহতের খালাতো ভাই হাফিজ দাবি করেছেন, মামুন সাধারণ মানুষ ছিলেন এবং কোনো রাজনৈতিক কর্মকাণ্ডে জড়িত ছিলেন না।

পুলিশ সূত্রে জানা যায়, তারিক সাইফ মামুন একসময় শীর্ষ সন্ত্রাসী সানজিদুল ইসলাম ইমনের সহযোগী ছিলেন। তারা যৌথভাবে ‘ইমন-মামুন’ বাহিনী গঠন করে ধানমন্ডি, মোহাম্মদপুর ও তেজগাঁও এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করেছিল।

Reneta

তারা চিত্রনায়ক সোহেল চৌধুরী ও সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের ভাই সাইফ আহমেদ টিপু হত্যা মামলার আসামিও ছিলেন। দীর্ঘ ২৬ বছর কারাভোগের পর ২০২৩ সালে জামিনে মুক্তি পান মামুন। একই বছর সেপ্টেম্বরে তেজগাঁও শিল্পাঞ্চলে তার ওপর হামলার চেষ্টা হয়েছিল।

পুলিশ বলছে, সূত্রাপুরের এই হত্যাকাণ্ডের পেছনে পুরোনো বিরোধ বা প্রতিশোধের বিষয় থাকতে পারে। ঘটনার তদন্ত চলছে।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: গুলিতে নিহতঢাকা মেট্রোপলিটন পুলিশশীর্ষ সন্ত্রাসী
শেয়ারTweetPin

সর্বশেষ

ট্রাম্পের মন্তব্যের পর সামরিক অভিযান বন্ধের আহ্বান চীনের

মার্চ ১৬, ২০২৬

পুলিশের উচ্চ পদে রদবদল

মার্চ ১৬, ২০২৬

ঈদের ছুটিতে সীমিত পরিসরে খোলা থাকবে ব্যাংক

মার্চ ১৬, ২০২৬

জাতীয় ঈদগাহ ময়দান প্রস্তুত, প্রধান জামাত সকাল সাড়ে ৮টায়

মার্চ ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

ইরানের ড্রোন হামলায় সাময়িকভাবে বন্ধ দুবাই বিমানবন্দর

মার্চ ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT