চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ফিরে দেখা ২০২০: ভারতীয় সিনেমার দুঃখজনক বছর

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:০৩ অপরাহ্ণ ৩০, ডিসেম্বর ২০২০
বিনোদন
A A

২০২০ সালটি যেন হারানোর বছর। এই বছর বলিউড হারিয়েছে বেশ কয়েকজন গুণী শিল্পীকে। কয়েকটি মৃত্যু চমকে দিয়েছে বলিউডপ্রেমীদের। বলিউডের জন্য অত্যন্ত দুঃখজনক একটি বছর এটি। যে ক্ষতি হয়েছে, তা অপূরণীয়।

তাপস পাল: ৬১ বছর বয়সে ১৮ ফেব্রুয়ারি মৃত্যু হয় বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা ও তৃণমূল কংগ্রেসের সংসদ সদস্য তাপস পালের। স্নায়ু ও রক্তচাপের সমস্যার কারণে মুম্বাইয়ের একটি বেসরকারি হাসপাতালে ভেন্টিলেশনেও ছিলেন।

ইরফান খান: ২৯ এপ্রিল মাত্র ৫৩ বছর বয়সে মুম্বাইয়ের ধীরুভাই আম্বানি হাসপাতালে মারা যান ইরফান খান। বলিউডের দক্ষ এই অভিনেতা দীর্ঘদিন ধরে লড়ছিলেন ক্যান্সারের সঙ্গে।

ঋষি কাপুর: ইরফান খানের মৃত্যুর পরের দিন ৩০ এপ্রিল মারা যান আরেক কিংবদন্তী ঋষি কাপুর। তিনিও ক্যান্সারে ভুগছিলেন।

ওয়াজিদ খান: ১ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে ৪২ বছর বয়সে মারা যান বলিউডের সঙ্গীত পরিচালক জুটি সাজিদ-ওয়াজিদের, ওয়াজিদ খান।

বসু চ্যাটার্জি: ৪ জুন ৯০ বছর বয়সে মারা যান বসু চ্যাটার্জি। পরিচালক-চিত্রনাট্যকার বাসু চট্টোপাধ্যায় ছোটি সি বাত, রজনীগন্ধা, বাতো বাতো ম্যায়, এক রুকা হুয়া ফয়সলা এবং চামেলি কি শাদি-র মতো ছবি তৈরি করেছেন।

সুশান্ত সিং রাজপুত: এবছর যেই মৃত্যু সবাইকে চমকে দিয়েছে তা হলো সুশান্ত সিং রাজপুতের মৃত্যু। ১৪ জুন বান্দ্রায় নিজের ফ্ল্যাটে ঝুলন্ত অবস্থায় উদ্ধার হয় তার মরদেহ। এখনও এই মৃত্যুর রহস্য কাটেনি। এই মৃত্যুতে বদলে গেছে বলিউডের চিত্র।

Reneta

সরোজ খান: হৃদরোগ আক্রান্ত হয়ে গত ৩ জুলাই মৃত্যু হয় জনপ্রিয় কোরিওগ্রাফার সরোজ খানের।

জগদীপ: বলিউডের সুপরিচিত কৌতুক অভিনেতা জগদীপ মারা গেছেন ৮ জুলাই। তিনি বলিউড অভিনেতা ও নৃত্য শিল্পী জাভেদ জাফরি ও নাভেদ জাফরির বাবা। বার্ধক্যজনিত কারণে মৃত্যু হয়েছে তার।

নিশিকান্ত কামাত: দৃশ্যম খ্যাত পরিচালক নিশিকান্ত কামাত মারা গেছেন ১৬ আগস্ট। লিভার সিরোসিসের সমস্যায় বহুদিন ধরে ভুগছিলেন নিশিকান্ত।

এসপি বালাসুব্রমনিয়ম: ২৫ সেপ্টেম্বর প্রয়াত হন বলিউডের কিংবদন্তি গায়ক এসপি বালাসুব্রমনিয়ম। চেন্নাইয়ের হাসপাতালে প্রায় ২ মাস ধরে চিকিৎসাধীন থাকার পর মারা যান এই শিল্পী।

সৌমিত্র চট্টোপাধ্যায়: সিনেমা, নাটক, আবৃত্তি সবখানেই দক্ষ সৌমিত্র চট্টোপাধ্যায় গত ৬ অক্টোবর করোনায় আক্রান্ত হন। প্রায় ৪০ দিন বেলভিউ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ১৫ই নভেম্বর ৮৫ বছর বয়সে মারা যান এই কিংবদন্তি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইরফান খানঋষি কাপুরওয়াজিদ খানতাপস পালফিরে দেখা ২০২০বলিউডবলিউড হারিয়েছে যাদেরলিড বিনোদনসুশান্ত সিং রাজপুতসৌমিত্র চট্টোপাধ্যায়
শেয়ারTweetPin

সর্বশেষ

সান মারিনো জয় করে ফিরেছে বাংলাদেশ

জুন ৭, ২০২৬
ছবি: সংগৃহীত

ট্রিলিয়নিয়ার হতে যাচ্ছেন ইলন মাস্ক, এই পরিমাণ অর্থ দিয়ে কী করা সম্ভব?

জুন ৭, ২০২৬
ছবি: সংগৃহীত

ঝিনাইদহে সাড়ে ৯ ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক

জুন ৭, ২০২৬
ছবি: সংগৃহীত

তোফায়েল আহমেদসহ বিশিষ্টজনদের মৃত্যুতে জাতীয় সংসদে শোকপ্রস্তাব

জুন ৭, ২০২৬

কনসার্টে অতিরিক্ত অ্যালকোহল গ্রহণের পর যুবকের মৃত্যু, বান্ধবী হাসপাতালে

জুন ৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT