স্পোর্টস

ফিফা সভাপতি হতে চান ‘সাদা-পেলে’

ফিফা সভাপতি হতে চান ‘সাদা-পেলে’

সেপ ব্লাটারের উত্তরসূরী হিসেবে ফিফা’র পরবর্তী সভাপতি পদে দেখা যেতে পারে কোনো একজন সাবেক তারকা ফুটবলারকে। ব্রাজিলের হয়ে তিনটি বিশ্বকাপ খেলা কিংবদন্তীর ফুটবলার জিকো ফিফা’র সভাপতি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার ঘোষণা দেওয়ায় সেই সম্ভাবনাই জোরালো হয়েছে।

ফিফা সভাপতি পদে নিজেকে একজন যোগ্য প্রার্থী দাবি করে ‘সাদা-পেলে’ খ্যাত জিকো বলেছেন, ফুটবলে পরিবর্তনের সময় এসেছে। খেলা থেকে অবসর নেওয়ার পর ৬৩ বছর বয়সী জিকো জাপান জাতীয় দল, তুরস্ক, গ্রীস ও রাশিয়ার কোচিং করিয়েছেন।

জিকোর আগে ফিফা’ র সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালনের ইচ্ছার কথা জানিয়েছেন আর্জেন্টাইন গ্রেট ডিয়েগো ম্যারাডোনা।

ডিসেম্বরে সম্ভাব্য ফিফা’র সভপতি নির্বাচনে একজন শক্ত প্রার্থী হিসেবে আলোচিত হচ্ছে ইউয়েফা সভাপতি ও ফ্রান্সের সাবেক ফুটবল গ্রেট মিশেল প্লাতিনির নাম।

দুর্নীতির জের ধরে পঞ্চমবারের মতো নির্বাচিত হয়েও সম্প্রতি ফিফা সভাপতির পদ থেকে পদত্যাগ করেছেন সেপ ব্লাটা।

বিষয়:জিকো ফিফা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…