বিনোদন

ফাহাদ ফাসিল দুর্নীতিবাজ পুলিশ নাকি রাজনীতিবিদ?

দুই পুরুষের ছবি, একজন casual পোশাক পরা, অন্যজন formal স্যুটে. Channel i News - চ্যানেল আই নিউজ

একজন casual পোশাক পরা ব্যক্তি এবং অন্যজন formal স্যুটে একজন পুরুষের ছবি, উভয়ই পটভূমিতে আলোকিত।. Channel i News – চ্যানেল আই নিউজ

লোকেশ কানাগরাজ পরিচালিত এবং কমল হাসান অভিনীত বহুল প্রত্যাশিত পরবর্তী ছবি ‘বিক্রম’। গেল এপ্রিল মাসে যেই ছবিতে চুক্তিবদ্ধ হওয়ার কথা নিশ্চিত করেছিলেন জনপ্রিয় মালায়ালাম তারকা ফাহাদ ফাসিল। আর এবার জানা গেল ছবিটিতে তার চরিত্র কি হতে যাচ্ছে সেই সম্পর্কে।

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে গুঞ্জন উঠেছে আসন্ন ‘বিক্রম’ ছবিটিতে ফাহাদ ফাসিলকে দেখা যাবে একজন দুর্নীতিবাজ পুলিশ অফিসারের চরিত্রে। যেখানে তিনি কারাগারে বন্দি থাকা অপরাধীদের ছাড়িয়ে দিতে সহায়তা করবে। এছাড়াও আরো একটি প্রতিবেদনের মাধ্যমে জানা গেছে, ফাহাদকে রাজনীতিবিদের চরিত্রেও দেখা যেতে পারে।

তবে ফাহাদ ফাসিল কিংবা আসন্ন সিনেমাটির সাথে সংশ্লিষ্ট কারো তরফ থেকেই তার চরিত্রের ব্যাপারে কোন ইঙ্গিত এখনো পাওয়া যায়নি।

মূলত ভারতের করোনা পরিস্থিতির কারণেই অ্যাকশন থ্রিলার ঘরানার এই ছবিটির শুটিং এখনো শুরু হয়ে উঠতে পারেনি। তবে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলে শুটিং শুরু হয়ে যাবে বলে ধারণা পাওয়া গেছে। আর তাই তো সেই পর্যন্ত অপেক্ষা করতে হবে ছবিটিতে ফাহাদ ফাসিলের চরিত্র সম্পর্কে জানতে।

বিষয়:কমল হাসান ফাহাদ ফাসিল লোকেশ কানাগরাজ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…