রাজধানীর ফার্মগেটে গ্রিন সুপার মার্কেটের পেছনে আমতলী বস্তির আগুন
নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস। প্রায় এক ঘণ্টার চেষ্টার ১০টি ইউনিট আগুন
নিয়ন্ত্রণে আনে। বুধবার সকাল ৯টার দিকে সেখানে আগুন লাগে।
জানা গেছে, আগুনে বস্তির প্রায় অর্ধশতাধিক ঘর পুড়ে যায়।
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামলা ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি ক্ষতিগ্রস্তদের খোঁজ-খবর নেন।








