চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ফাইনালে পেরুকে পেলো ব্রাজিল

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:৪০ পূর্বাহ্ণ ০৪, জুলাই ২০১৯
- সেমি লিড, ফুটবল, স্পোর্টস
A A

গত দুইবারের টানা কোপা আমেরিকা চ্যাম্পিয়ন চিলিকে বিদায় করে ফাইনালে ব্রাজিলের প্রতিপক্ষ হয়েছে পেরু। বৃহস্পতিবার চিলিয়ানদের ৩-০ গোলে হারিয়েছে তারা। ৪৪ বছর পর কোপার ফাইনালে উঠল পেরু।

আগামী ৭ জুলাই বাংলাদেশ সময় রাত ২টায় শিরোপার মঞ্চে লড়বে স্বাগতিক ব্রাজিল ও পেরু। গ্রুপপর্বে এই পেরুকেই ৫-০ গোলে উড়িয়ে দিয়েছিল ব্রাজিল।

কোপা আমেরিকার দুবারের চ্যাম্পিয়ন পেরু ১৯৭৫ সালে শেষবার টুর্নামেন্টের শিরোপা জিতেছিল। অন্যদিকে ২০০৭ সালের পর প্রথমবারের মতো লাতিন আমেরিকার শ্রেষ্ঠত্বের মুকুট জিততে মরিয়া ব্রাজিল।

আর ৬ জুলাই রাত ১টায় তৃতীয় স্থানের জন্য লড়াইটা হবে গত দুই আসরের চ্যাম্পিয়ন চিলি ও রানার্সআপ আর্জেন্টিনার মধ্যে।

কোপায় গত দুই আসরের শিরোপাধারী তারা। শক্তিমত্তায়ও অনেক এগিয়ে। পেরুভিয়ানরা সেসবকে পাত্তাই দিল না। বাংলাদেশ সময় বৃহস্পতিবার সকালে দ্বিতীয় সেমিফাইনালে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন চিলিকে নিয়ে একরকম ছেলেখেলাই করেছে পেরু!

পোর্তো অ্যালেগ্রের অ্যারেনা দো গ্র্যামিওতে ম্যাচে পেরুর হয়ে একটি করে গোল করেছেন এডিসন ফ্লোরেস, ইউশিমার ইউন ও পাওলো গুয়েরেরো।

Reneta

একদিন আগে প্রথম সেমিফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনাকে ২-০ গোলে হারিয়ে শিরোপার মঞ্চে এসেছে স্বাগতিক ব্রাজিল। আগে চারবার কোপার আয়োজক হয়ে শিরোপা ঘরে রেখেছিল ব্রাজিল। এবার সেলেসাওরা পাঁচে পাঁচ করার লক্ষ্যে তুলনামূলক সহজ প্রতিপক্ষই পাচ্ছে! অন্তত গ্রুপপর্বের টাটকা স্মৃতি সেটাই বলে।

ম্যাচের ২১তম মিনিটে এডিসন ফ্লোরেসের গোলে লিড নেয় পেরু। লিডের পর থেকে চিলিকে আরও বেশি করে চেপে ধরে পেরু। শুরুতে গোল পাওয়ার পর উজ্জীবিত হয়ে ওঠে। একের পর এক আক্রমণে চিলি রক্ষণকে ব্যস্ত রাখে।

তার আরেকটি ফল আসে ৩৮তম মিনিটে। ইউশিমার ইউনের গোলে সেসময় স্কোরলাইন ২-০ করে ফেলে দুবারের চ্যাম্পিয়নরা।

বিরতির পর গোলের জন্য মরিয়া হয়ে ওঠে চিলি। আক্রমণাত্মক খেলতে থাকলেও তখন ছেড়ে কথা বলেনি পেরু। আক্রমণ-পাল্টা আক্রমণে ম্যাচ গড়ায়, কিন্তু কোনো দলই আর গোলের দেখা পাচ্ছিল না।

যোগ করা সময়ে আরেকটি গোল করে শেষে চিলির লজ্জা বাড়ায় পেরু। পেরুর তারকা খেলোয়াড় পাওলো গুয়েরোরোর গোলে বড় জয় দিয়ে ফাইনালে ব্রাজিলের সঙ্গী হয় পেরুভিয়ানরা।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: কোপা আমেরিকা-২০১৯ব্রাজিল-পেরুলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

নিহত লিমন ও বৃষ্টিকে মরণোত্তর ডক্টরেট দিচ্ছে বিশ্ববিদ্যালয়

মে ৬, ২০২৬

হরমুজে ‘প্রজেক্ট ফ্রিডম’ স্থগিত করলেন ডোনাল্ড ট্রাম্প

মে ৬, ২০২৬

দেশের বিভিন্ন জায়গায় দমকা হাওয়া ও বজ্রবৃষ্টির পূর্বাভাস

মে ৬, ২০২৬

মমতার সংবাদ সম্মেলন নিয়ে দুই বাংলায় ঝড়

মে ৬, ২০২৬

তোফায়েল আহমেদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

মে ৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT