করোনাভাইরাসের (কোভিড-১৯) নতুন ধরন ওমিক্রন সংক্রমণে ফাইজারের পিল ৯০ শতাংশ পর্যন্ত সুরক্ষা দিচ্ছে। আর সংক্রমিত ব্যক্তিদের গুরুতর অসুস্থতা থেকে ৭০ শতাংশ পর্যন্ত সুরক্ষা দিচ্ছে ফাইজারের ভ্যাকসিন।
এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে: সাউথ আফ্রিকায় ওমিক্রনে সংক্রমিতদের মধ্যে দুই ডোজ ফাইজারের ভ্যাকসিন নেওয়াদের মধ্যে ৭০ ভাগকে হাসপাতালে নেওয়ার প্রয়োজন হয়নি।
মঙ্গলবার ফাইজারের করোনা ভ্যাকসিন নিয়ে করা এক গবেষণায় এ তথ্য তুলে ধরা হয়েছে। সাউথ আফ্রিকার বেসরকারি স্বাস্থ্য বীমা প্রতিষ্ঠান ডিসকভারি হেল্থ এ গবেষণা প্রতিবেদনটি প্রকাশ করেছে।
প্রতিবেদনে বলা হয়েছে: ২ লাখ ১১ হাজারের বেশি রোগীর ওপর চালানো এ গবেষণায় ৭৮ হাজার ব্যাক্তি ওমিক্রনে সংক্রমিত ছিলেন।
দক্ষিণ আফ্রিকার বিজ্ঞানীরা এখন পর্যন্ত ওমিক্রনের প্রায় ৫৫০টি জিনোম সিক্রোয়েন্সিংয়ের বিষয়ে নিশ্চিত করেছেন। যেটি ডেল্টা ভ্যারিয়েন্টের চেয়েও বেশি শক্তিশালী।
সাউথ আফ্রিকার স্বাস্থ্য মন্ত্রণালয় পক্ষ থেকে বলা হয়েছে: সম্প্রতি ওমিক্রনে তারাই আক্রান্ত হচ্ছে, যারা আগে অন্য কোনো ভ্যারিয়েন্টে, বিশেষ করে ডেল্টা ভ্যারিয়েন্টে আক্রান্ত হয়েছে। যাদের পূর্বে করোনা সংক্রমণের রেকর্ড রয়েছে এবং ওমিক্রন সংক্রণের সম্ভাবনা যাদের তীব্র, সে বিষয়ে তাদের তথ্য জরুরিভাবে প্রয়োজন।







