চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ফরহাদ মজহারকে সরকার ধরে নিয়েছিল, সরকারই ফিরিয়ে এনেছে: বিএনপি

সাইফুল্লাহ সাদেক সাইফুল্লাহ সাদেক
১:১০ অপরাহ্ণ ০৪, জুলাই ২০১৭
রাজনীতি
A A

বিশিষ্ট কলামিস্ট, লেখক, কবি ফরহাদ মজহারকে ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের বিশেষ বাহিনী উঠিয়ে নিয়েছিল আবার তারাই ফিরিয়ে এনেছে বলে দাবি করেছে বিএনপি। দলটি এই ঘটনাকে সরকারের সাজানো নাটক বলছে।

মঙ্গলবার দুপুরে বিএনপির মুখপাত্র ও জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী চ্যানেল আই অনলাইনকে এমন দাবি করেন।

ফরহাদ মজহারের উদ্ধার হওয়ার বিষয়ে বিএনপির এই নেতা বলেন, এটি আওয়ামী লীগের চিরচারিত নাটকের অংশ। বিরোধী মতকে তারা সহ্য করতে পারে না। তাদের বিরুদ্ধে কিছু গেলেই তারা এধরনের ন্যাক্কারজনক ঘটনা ঘটিয়ে বিরোধী মত দমন করার চেষ্টা চালায়। এটি তাদের অভ্যাসে পরিণত হয়েছে।

বিএনপির মুখপাত্র ও জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী
বিএনপির মুখপাত্র ও জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী
Banglabid

তিনি আরও বলেন, ফরহাদ মজহার সরকারের অন্যায়-অবিচারের সমালোচক। তাই তাকে ভীত সন্ত্রস্ত করে কণ্ঠস্বর রোধ করতেই এমন নাটক সাজিয়েছিল সরকার। দেশের বিরোধী মত, পথকে দমন ও কণ্ঠস্বর স্তব্ধ করে দিতেই পরিকল্পিতভাবে সরকার ন্যাক্কারজনক এই ঘটনা ঘটিয়েছে।

জন নিরাপত্তার প্রশ্নে রিজভী বলেন, ফরহাদ মজহারের মতো একজন জনপ্রিয় কলামিস্ট, কবি ও মুক্তমনা ব্যক্তির ওপর যখন রাষ্ট্রীয়ভাবে এমন খড়গ নেমে আসে তখন এই দেশে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়?

বিএনপির মুখপাত্র আরও বলেন, ফরহাদ মজহারকে মামলার মাধ্যমে গ্রেফতার করার পরিকল্পনা করা হচ্ছে এমনটাই শুনছি। আমি  এখনো নিশ্চিত না। আমরা তার নি:শর্ত মুক্তি দাবি করছি।

Reneta

এবিষয়ে আপনারা কোন আন্দোলনে যাবেন কিনা এমন প্রশ্নে রিজভী বলেন, সে বিষয়ে আমরা পরে সিদ্ধান্ত নিয়ে আপনাদের জানাব।

সোমবার ভোর ৫টা ২০ মিনিটে রাজধানীর শ্যামলী রিং রোডের ‘হক ভবন’ থেকে স্বাভাবিক পোশাকে, স্বাভাবিকভাবে হেঁটে বের হয়েছিলেন ফরহাদ মজহার। কিছুক্ষণ পরে তার স্ত্রী ফরিদা আখতারের মোবাইল ফোনে ফরহাদ মজহার নিজেই জানিয়েছিলেন, কেউ তাকে তুলে নিয়ে যাচ্ছে।

সেসময় তাকে মেরে ফেলা হতে পারে বলেও আশঙ্কার কথা জানিয়েছিলেন তিনি। ফরহাদ মজহার নিয়মিত যে নম্বর ব্যবহার করেন তার বদলে মাঝেমধ্যে ব্যবহার করেন এমন নম্বর থেকে তার স্ত্রীর ফোনে ফোন আসে।

প্রয়োজন হতে পারে জানিয়ে ফোনে ফরহাদ মজহার নিজেই ৩০ থেকে ৩৫ লাখ টাকা প্রস্তুত রাখতে বলেছিলেন।

এরপর নিখোঁজ লেখক-কলামিস্ট ফরহাদ মজহারের পরিবারের অভিযোগের ভিত্তিতে তার মোবাইল ট্রাকিংয়ের ম্যাধমে মোবাইলের লোকেশন সনাক্ত করে খুলনার কেডিএ অ্যাপ্রোচ রোড এলাকায় অভিযান চালিয়েছিল র‌্যাব।

সোমবার সন্ধ্যা ছয়টায় নগরীর সোনাডাঙ্গা অ্যাপ্রোচ রোড ও ইব্রাহিম মিয়া সড়কে এ অভিযান শুরু হয়েছিল। রাত সাড়ে নয়টা পর্যন্ত ইব্রাহীম মিয়া সড়কের ১০/১২টি বাড়িতে র‌্যাব সদস্যরা অভিযান চালিয়েছিল।

গতরাতে যশোরের নোয়াপাড়া থেকে হানিফ পরিবহনের বাস থেকে উদ্ধারের পরে ঢাকায় নিয়ে আসা হয়। এরপর তাকে নিয়ে যাওয়া হয় রাজধানীর আদাবর থানায়। সেখানে তার সঙ্গে দেখা করেন তার পরিবারের সদস্যরা।

রাজধানীর আদাবর ধানায় পরিবারের দায়ের করা অপহরণ মামলায় কবি ফরহাদ মজহারকে উদ্ধার দেখিয়েছে পুলিশ। মঙ্গলবার দুপুরে তাকে ম্যাজিস্ট্রেটের সামনে হাজির করা হতে পারে বলে জানা গেছে।

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin
পূর্ববর্তী

প্রথম ভারতীয় প্রধানমন্ত্রী হিসেবে ইসরায়েল যাচ্ছেন মোদি

পরবর্তী

ডিবি অফিসের বাইরে ফরহাদ মজহারের অপেক্ষায় স্বজনরা

পরবর্তী
ফরহাদ মজহার

ডিবি অফিসের বাইরে ফরহাদ মজহারের অপেক্ষায় স্বজনরা

সম্প্রতি এক ইফতার অনুষ্ঠানে অপু বিশ্বাস, বর্ষা ও অনন্ত জলিল

‘দ্য স্পাই’ ছবিতে অনন্ত জলিল ও বর্ষার সঙ্গে অপু?

সর্বশেষ

হওয়ার কথা ছিল ফ্লপ, মিমে পরিণত হয়ে ‘ব্লকবাস্টার’!

আগস্ট ২০, ২০২৬

আলভারেজকে না পেয়ে মার্টিনেজকে চায় বার্সা

আগস্ট ১৯, ২০২৬

ডোপ টেস্টে পজিটিভ হয়ে কিরগিওস বললেন ‘দুঃখিত’

আগস্ট ১৯, ২০২৬

চার দিনে দুবার মাঠে লুটিয়ে পড়ার কারণ জানালেন মুসিয়ালা

আগস্ট ১৯, ২০২৬

এক্সিলারেট টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ বন্ধ, বাড়বে গ্যাসের সংকট

আগস্ট ১৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT