আন্তর্জাতিক

ফণী নিয়ে মমতা-মোদির বাহাস

মোদির দাবি, ফণী নিয়ে আলোচনা করতে মমতাকে দুইবার ফোন করেও কথা বলতে পারেননি

ফণী নিয়ে মমতা-মোদির বাহাস

ঘূর্ণিঝড় ফণী নিয়ে আলোচনা করতে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়কে দুইবার ফোন করেও তার সঙ্গে কথা বলতে পারেননি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

সরকারের শীর্ষ স্থানীয় একজন মুখপাত্র এ তথ্য জানিয়েছেন।

এনডিটিভি জানায়, ঘূর্ণিঝড় ফণী নিয়ে আলোচনা করতে শনিবার নরেন্দ্র মোদির অফিস থেকে মমতাকে ফোন করা হয়। কিন্তু তাদের মধ্যে কথা হয়নি।

ওই মুখপাত্র বলেন, প্রধানমন্ত্রীর অফিস থেকে ফোন করা হলে মমতা বন্দোপাধ্যায়ের অফিস থেকে জানানো হয়, ফিরতি ফোন করবেন। কিন্তু সেখান থেকে আর ফোন করা হয় না।

দ্বিতীয়বার ফোন করা হলে একই ঘটনা ঘটে। মমতা বন্দোপাধ্যায়ের অফিস থেকে জানানো হয়, তিনি বাইরে আছেন।

পরে নরেন্দ্র মোদি রাজ্যপাল কেশারী নাথ ত্রিপাটির সাথে কথা বলেন। মোদি তা টুইটারেও জানিয়েছেন।

স্থানীয় পর্যায়ে ফণীর প্রভাব নিয়ে নরেন্দ্র মোদি মমতা বন্দোপাধ্যায়ের সঙ্গে কথা বলেননি বলে তৃণমূল কংগ্রেসের সমালোচনার পরই ফোনের বিষয়টি সামনে চলে আসে।
বিষয়:নরেন্দ্র মোদি ফণী মমতা ব্যানার্জী

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…