ক্রিকেট

প্লে-অফের আগে অধিনায়ক বদলাল কুমিল্লা

কুমিল্লা দলের অধিনায়ক ও কোচের আলোচনা, মাঠে প্রস্তুতি. Channel i News - চ্যানেল আই নিউজ

কুমিল্লা দলের অধিনায়ক ও কোচের মধ্যে আলোচনা, মাঠে প্রস্তুতি নেওয়া।. Channel i News – চ্যানেল আই নিউজ

ইমরুল কায়েসের নেতৃত্বে দুর্দান্ত খেলছিল কুমিল্লা ভিক্টোরিয়ান্স। কোয়ালিফায়ারও নিশ্চিত হয়ে গেছে দলটির। তবুও লিগপর্বের শেষ ম্যাচে নামার আগে অধিনায়ক বদলাল বিপিএলে দুই আসরের চ্যাম্পিয়ন দলটি।

ইমরুল কায়েসের পরিবর্তে খুলনা টাইগার্সের অধিনায়কের সঙ্গে টস করতে করতে আসেন কুমিল্লার ফাফ ডু প্লেসিস। একাদশেও নেই ইমরুল। করা হয়েছে কয়েকটি অদল বদল। লিটন দাসের জায়গায় প্রথমবার সুযোগ পেয়েছেন পারভেজ হোসেন ইমন।

মোস্তাফিজুর রহমানের জায়গায় খেলছেন শহিদুল ইসলাম। একাদশে ফিরেছেন মুমিনুল হক।

খুলনা জিতলে তারা উঠে যাবে প্লে-অফে। তারা হেরে গেল তামিম-মাহমুদউল্লাহদের মিনিস্টার ঢাকা খেলবে শেষ চারে।

বিষয়:ইমরুল কুমিল্লা খুলনা ঢাকা প্লেসিস মোস্তাফিজ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…