চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রোটিয়াদের হোয়াইটওয়াশ শুধুই সময়ের অপেক্ষা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:৩৩ অপরাহ্ণ ২১, অক্টোবর ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A

পুনের রিপ্লে রাঁচির মাঠে। কোনোরকম প্রতিরোধই করতে পারল না সাউথ আফ্রিকা। তাদের কোনো ব্যাটসম্যানই ভারতীয় বোলারদের সামনে দাঁড়াতে পারেননি। যার ফলে হোয়াইটওয়াশ শুধু সময়ের অপেক্ষা। মঙ্গলবার প্রথম সেশনেই হয়তো কাঙ্ক্ষিত জয় পেয়ে যাবে ভারত।

ভারতের ৯ উইকেটে ৪৯৭ রানের জবাবে সাউথ আফ্রিকার প্রথম ইনিংস ১৬২তেই শেষ। দ্বিতীয় ইনিংসেও প্রথম ইনিংসের পুনরাবৃত্তি। ১৩২ রানেই নেই ৮ উইকেট। চতুর্থদিন জয়ের জন্য ভারতের দরকার মাত্র ‍দুই উইকেট। আর ইনিংস হার বাঁচাতে প্রোটিয়াদের করতে হবে ২০৩ রান।

সোমবার সকালে ১৬ রানে তিন উইকেট যাওয়ার পর টেম্বা বাভুমার সঙ্গে জুবায়ের হামজার জুটি জমে ওঠে। ৯১ রানের সেই জুটি ঘুরে দাঁড়ানোর স্বপ্ন দেখাচ্ছিল প্রোটিয়াদের। কিন্তু হামজার এক ভুলেই স্বপ্ন চুরমার। সর্বোচ্চ ৬২ রান করেন হামজা।

এরপর ৩২ রানে বাভুমা আউট হওয়ার পর খানিক প্রতিরোধ গড়েন জর্জ লিন্ডে (৩৭) এবং ড্যান পিট। তাদের জুটি ভাঙতেই ১৬২ রানে প্রথম ইনিংস শেষ সাউথ আফ্রিকার। বাকি ব্যাটসম্যানদের কেউ দুই অঙ্ক ছুঁতে পারেননি।

প্রথম ইনিংসে ভারত লিড পায় ৩৩৫ রানের। প্রথম ইনিংসে উমেশ নেন ৩ উইকেট। দুটি করে উইকেট নাদিম খান, মোহাম্মদ সামি ও রবীন্দ্র জাদেজার।

দ্বিতীয় ইনিংসে আরও বেহাল দশা প্রোটিয়াদের। প্রথম ৬ ব্যাটসম্যানের মধ্যে দশ রানের গণ্ডি ছাড়ান মাত্র একজন। বাকিরা সব আসা-যাওয়ার মধ্যে থাকেন। শেষদিকে আবার সেই লিন্ডে-পিট আর ডি ব্রুইন খানিক প্রতিরোধ গড়েন। লিন্ডে ২৭, পিট ২৩ রান করেন, ডি ব্রুইন ৩০ রানে অপরাজিত। তৃতীয় দিনের শেষে সাউথ আফ্রিকার দ্বিতীয় দিনের স্কোর ৮ উইকেটে ১৩২ রান।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ভারত-সাউথ আফ্রিকা সিরিজলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

চ্যানেল আইয়ের সঙ্গে ঢাবির টেলিভিশন, চলচ্চিত্র ও ফটোগ্রাফি বিভাগের সহযোগিতা চুক্তি

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

সংস্কৃতি ও জনপদের এক অনন্য দলিল ‘চ্যানেল আই অনলাইন’

জুলাই ১৩, ২০২৬

আসমা আল-আসাদ: লন্ডন থেকে সিরিয়ার রক্তাক্ত রাজনীতি ও ক্ষমতার ভরকেন্দ্রে

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

‘সৌদিতে অপরাধে জড়িত প্রবাসীদের ছাড় নয়’

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

‘শিক্ষার্থীদের ভবিষ্যতের কথা ভেবেই পরীক্ষা স্থগিত করা হয়নি’

জুলাই ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT