চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রেম ও রাজকীয় সিংহাসন দখল নিয়ে যাত্রাপালা ‘তাজমহল’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:১৩ অপরাহ্ণ ০৫, অক্টোবর ২০১৯
বিনোদন
A A

ভালোবাসার অপূর্ব নিদর্শন হচ্ছে তাজমহল। যার সঙ্গে মিশে আছে এক অমর প্রেমে কাহিনি। মুঘল সম্রাট শাহজাহান তাঁর স্ত্রী মমতাজ মহলের স্মৃতির উদ্দেশে সৌধটি নির্মাণ করেন। ভারতীয় উপমহাদেশে বিভিন্ন সময় এই তাজমহল ও শাহজাহান-মমতাজের প্রেমকাহিনী নিয়ে তৈরি হয়েছে অনেক নাটক, সিনেমা ও গান। শুক্রবার হয়ে গেল তেমন কাহিনী নিয়ে একটি যাত্রাপালা।

মঙ্গল যাত্রা থিয়েটারের আয়োজনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে প্রদর্শীত হল তাজমহল’ নামের যাত্রাপালাটি। এই যাত্রাপালার মাধ্যমেই আত্মপ্রকাশ করে ‘মঙ্গল যাত্রা থিয়েটার’। যাত্রাপালা শুরুর আগে কেক কেটে সংগঠনটির শুভ উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চারুকলা অনুষদের ডিন অধ্যাপক নিসার হোসেন। বিশেষ অতিথি ছিলেন নাট্যকলা বিভাগে চেয়ারম্যান সহযোগী অধ্যাপক ড. আহমেদুল কবির। এছাড়া উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্রলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য, ডাকসুর ছাত্র পরিবহন সম্পাদক শামস ই নোমান, সদস্য রফিকুল ইসলাম সবুজ প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন ডাকসুর সাংস্কৃতিক সম্পাদক আসিফ তালুকদার।

শাহজাহান ও মমতাজের প্রেমোপাখ্যানের পাশাপাশি এ যাত্রাপালায় উঠে এসেছে সিংহাসন দখলের রাজকীয় নোংরামি ও ষড়যন্ত্র।

মঙ্গল যাত্রা থিয়েটারের পক্ষ থেকে কমল কুমার দাস বলেন, আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীরা একত্র হয়ে সংগঠনটি তৈরি করেছি। এর ভিত্তি হলো বাংলার প্রাচীন, বহুল প্রচলিত গল্প ও কাহিনিগুলো নিয়ে সামাজিক যাত্রাপালা মঞ্চস্থ করা। বাংলার এই ঐতিহ্য আমরা এখন আরো মানুষের কাছে নিয়ে যেতে চাই।

এক সময় বাংলার সামাজিক-সাংস্কৃতিক প্রযোজনার অনেক বড় একটি আকর্ষণ ছিল এই যাত্রাপালা। ক্রমে আধুনিক সংস্কৃতির আড়ালে, মঞ্চনাটক ও থিয়েটার এর বিলিতি সাজসজ্জায়, যাত্রাপালা বৃহত্তর জনগণের কাছে কেবল লোকসংস্কৃতি হিসেবে রয়ে যায়।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: চলচ্চিত্রটিএসসিনাটকযাত্রাপালালিড বিনোদন
শেয়ারTweetPin

সর্বশেষ

রাজধানীর ড্রেনে কী নেই? লেপ-তোশক-বালিশও উদ্ধার

জুলাই ১৪, ২০২৬

ইংল্যান্ড দলে ‘পূর্ণ ঐক্য’ রয়েছে, বলছেন কেন

জুলাই ১৪, ২০২৬

‘সদস্যপদ’ টিকিয়ে রাখতে কমনওয়েলথ গেমসে যাচ্ছে বাংলাদেশ

জুলাই ১৪, ২০২৬
ছবি: সংগৃহীত

জাতীয় বিশ্ববিদ্যালয়ের দুই পরীক্ষার তারিখ পরিবর্তন

জুলাই ১৪, ২০২৬
ছবি: সংগৃহীত

সংসদ ভবনের সামনে লাঠিচার্জ করে শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করল পুলিশ

জুলাই ১৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT