চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রিয়াঙ্কার কুড়ি বছর!

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:০১ অপরাহ্ণ ০১, আগস্ট ২০২০
বিনোদন
A A

২০০০ সালে মাত্র ১৮ বছর বয়সে বিশ্ব সুন্দরীর খেতাব জিতে বিশ্বব্যাপী পরিচিতি পেয়েছিলেন বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। সেই বছরই সানী দেওলের বিপরীতে ‘দি হিরো’ ছবির মধ্য দিয়ে বলিউডের রঙিন দুনিয়ায় পা রেখেছিলেন এই অভিনেত্রী। তারপর থেকে তাকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি।

অভিনয়ের পাশাপাশি প্রিয়াঙ্কা জোর দিয়েছেন নাচের তালিমেও। আর গানের প্রতিভা তো আগে থেকেই ছিল। বলিউডের চৌহদ্দিতেই থেমে থাকেননি। হলিউডেও নিজের সাম্রাজ্য বিস্তার করেছেন প্রিয়াঙ্কা। শুধু তাই নয় বিশ্বের প্রভাবশালী ব্যক্তিদের তালিকাতেও জায়গা করে নিয়েছেন এই অভিনেত্রী। এমনকি ফোর্বসের ক্ষমতাধারী মহিলাদের তালিকায় ১০০ জনের মধ্যেও নাম রয়েছে তার। ক্যারিয়ারের এই ২০ বছরে প্রায় সবকিছুরই প্রাপ্তি রয়েছে প্রিয়াঙ্কার।

কিন্তু এখানেই শেষ নয়, ইন্ডাস্ট্রিতে নিজেকে প্রতিষ্ঠিত করতে আরবি ভাষাও শিখেছেন প্রিয়াঙ্কা।

এদিকে সম্প্রতি ফিল্ম ইন্ডাস্ট্রিতে ২০ বছর পূর্তি উপলক্ষে সোশ্যাল মিডিয়ায় একটি বিশেষ ভিডিও শেয়ার করেছেন প্রিয়াঙ্কা।

ভিডিওর সঙ্গে তিনি লেখেন, ২০২০ সালে আমি বিনোদন জগতে ২০ বছর পূর্ণ করলাম। আপনারা সবাই এই সফরে আমার পাশে ছিলেন। আপনাদের সাপোর্ট আর ভালোবাসাই তো আমার গোটা দুনিয়া। আসুন না আমার সঙ্গে আরো একবার ফিরে দেখা যাক ফেলে আসা ২০ বছর।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আরবিপ্রিয়াঙ্কা চোপড়াবলিউডহলিউডহিন্দি
শেয়ারTweetPin

সর্বশেষ

‘দেশে শেখ হাসিনার বক্তব্য প্রচারে গণমাধ্যমকে দায়িত্বশীল হতে হবে’

জুন ৩০, ২০২৬

‘বাংলাদেশ’ শুনে ঘুরে দাঁড়ালেন, এগিয়ে এলেন, সাধুবাদ জানালেন অ্যালিসন

জুন ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

দেশে আবারও কমেছে স্বর্ণের দাম

জুন ৩০, ২০২৬

ব্রাজিলের জয়ে সমর্থকদের বাঁধভাঙা উল্লাস

জুন ৩০, ২০২৬

‘সিন্ধুর পানি আটকাতে এলে হাত কেটে দেব’, ভারতকে পাকিস্তানের হুঁশিয়ারি

জুন ৩০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT