ফুটবল

প্রিমিয়ার লিগে লিভারপুল, ম্যানইউর ওঠা-নামার রাত

প্রিমিয়ার লিগে লিভারপুল, ম্যানইউর ওঠা-নামার রাত

প্রথম ম্যাচে লিভারপুল ক্রিস্টাল প্যালেসকে ২-১ গোলে হারিয়ে পয়েন্ট টেবিলে দুইয়ে উঠে এসেছিল। শনিবার পরের ম্যাচে ম্যানইউ সোয়ানসা সিটিকে ২-০ গোলে হারিয়ে লিভারপুলকে তিন নম্বরে নামিয়ে দিয়েছে।

৩২ ম্যাচে লিভারপুলের পয়েন্ট ৬৬। ৩১ ম্যাচে ম্যানইউর পয়েন্ট ৬৮। ৩০ ম্যাচে ৮১ পয়েন্ট নিয়ে শীর্ষে ম্যানসিটি।

প্রিমিয়ার লিগে লিভারপুল, ম্যানইউর ওঠা-নামার রাত

ক্রিস্টাল প্যালেসকে হারাতে লিভারপুলের হয়ে গোল করেন মানে এবং সালাহ। তাদের আগে ১৩তম মিনিটে পেনাল্টি থেকে সার্বিয়ান মিডফিল্ডার লুকা মিলিভয়েভিচ গোল করে প্যালেসকে এগিয়ে দেন।

সোয়ানসা সিটিকে ২-০ গোলে হারাতে ম্যানইউর হয়ে গোল করেন লুকাকু এবং সানচেজ। পঞ্চম মিনিটে লুকাকু গোল করার পর সানচেজ ২০ মিনিটের সময় ব্যবধান দ্বিগুণ করেন। প্রিমিয়ার লিগে লুকাকুর এটি ১০০তম গোল।

অন্য ম্যাচে ব্রাইটনকে ০-২ গোলে হারিয়ে ৪৩ পয়েন্ট নিয়ে অষ্টম স্থানে লেস্টার সিটি। হাডার্সফিল্ডকে নিউক্যাসেল হারিয়েছে ০-১ গোলে। ওয়াটফোর্ডের বিপক্ষে বোর্নামাউথ ২-২ গোলে ড্র করেছে। বার্নলি ২-১ গোলে ওয়েস্ট ব্রুমকে হারিয়েছে। ওয়েস্ট হ্যাম ৩-০ গোলে জিতেছে সাউদাম্পটনের বিপক্ষে।

বিষয়:ইপিএল

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…