ফুটবল

প্রিমিয়ার লিগে ‘ব্ল্যাক লাইভস ম্যাটার’ টি-শার্ট

জর্জ ফ্লয়েড স্মরণে

ফুটবল খেলোয়াড়রা ব্ল্যাক লাইভস ম্যাটার টি-শার্ট পরে মাঠে অনুশীলন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ফুটবল খেলোয়াড়রা ব্ল্যাক লাইভস ম্যাটার টি-শার্ট পরে মাঠে অনুশীলন করছে, যা সামাজিক সচেতনতা ও মানবাধিকার বার্তা প্রচার করে।. Channel i News – চ্যানেল আই নিউজ

আগামী সপ্তাহ থেকে আবারও মাঠে গড়াবে থেমে থাকা ইংলিশ প্রিমিয়ার লিগ ফুটবল। শুরুর দিনেই জর্জ ফ্লয়েড স্মরণে গায়ে কালো টি-শার্ট পরবেন ফুটবলাররা। যাতে লেখা থাকবে ‘ব্ল্যাক লাইভস ম্যাটার’।

বৃহস্পতিবার ক্লাবগুলোর এক সভায় কালো শার্ট পরার ব্যাপারে একমত হয়েছে সবাই। একইসঙ্গে করোনাভাইরাসে যারা মারা গেছেন, তাদের প্রতি সম্মান জানিয়ে পালন করা হবে এক মিনিট নীরবতা।

কালো টি-শার্ট পরার প্রস্তাবটি এসেছে ক্লাবগুলোর অধিনায়কের পক্ষ থেকে। প্রিমিয়ার লিগ ও প্রফেশনাল ফুটবলার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকেও শার্ট ঠিকমতো বানানোর বিষয়টি তদারকি করা হচ্ছে।

শুধু টি-শার্টই নয়, ইংল্যান্ডের ন্যাশনাল হেলথ সার্ভিসের কর্মীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে ভালোবাসার প্রতীক চিহ্নিত আর্ম ব্যান্ডও পরবেন খেলোয়াড়রা।

খেলার আগে হাঁটু গেড়ে সম্মান জানালেও কিছু মনে করা হবে না বলে জানানো হয়েছে। তবে খেলোয়াড়রা তাদের জার্সি খুলতে পারবেন না। এক্ষেত্রে রেফারি হলুদ কার্ড দেখাতে পারবেন ওই খেলোয়াড়কে।

বিষয়:ইংলিশ প্রিমিয়ার লিগ জার্সি ব্ল্যাক লাইভস ম্যাটার

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…