ওয়ালটন ফ্রিজ কিনে ঘরভর্তি উপহার পেলেন খুলনার শতরুপা

ছবি: সংগৃহীত
ওয়ালটনের ফ্রিজ কিনে বিনামূল্যে ঘরভর্তি ইলেকট্রনিক পণ্য উপহার পেয়েছেন খুলনার শতরুপা বিশ্বাস। ওয়ালটনের চলমান ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২৫-এর ‘হাউজফুল অফার’-এর আওতায় একটি ফ্রিজ কিনে তিনি পেয়েছেন আরেকটি ফ্রিজ, এসি, স্মার্ট টেলিভিশন, ওয়াশিং মেশিনসহ নানা পণ্য।
সোমবার (৯ নভেম্বর) বিকেলে খুলনার শহীদ হাদিস পার্কে আয়োজিত অনুষ্ঠানে শতরুপা বিশ্বাসের হাতে এসব উপহার তুলে দেন জনপ্রিয় চিত্রনায়ক আমিন খান ও মডেল-অভিনেত্রী সাদিয়া আয়মান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ওয়ালটন প্লাজার ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ রায়হান, ওয়ালটনের চিফ মার্কেটিং অফিসার জোহেব আহমেদসহ প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তা ও স্থানীয় বিক্রয় প্রতিনিধিরা।
ওয়ালটন জানায়, সম্প্রতি খুলনার ডাকবাংলা শাখা থেকে একটি ফ্রিজ কেনেন শতরুপা বিশ্বাস। এরপর নিজের নাম, মোবাইল নম্বর ও ফ্রিজের বারকোড দিয়ে ডিজিটাল নিবন্ধন সম্পন্ন করেন তিনি। নিবন্ধনের কিছুক্ষণের মধ্যেই তার মোবাইলে ঘরভর্তি পণ্য উপহার পাওয়ার বার্তা আসে।
উপহার পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করে শতরুপা বিশ্বাস বলেন, প্রথমে এসএমএসটি দেখে বিষয়টি বুঝতে পারেননি। পরে প্লাজার কর্মকর্তারা তাকে জানান, ফ্রিজ কেনার সুবাদে তিনি এসব পণ্য উপহার পেয়েছেন। ওয়ালটনের পণ্যের মান, সুন্দর নকশা ও সাশ্রয়ী দামের কারণে তিনি ফ্রিজটি কিনেছিলেন। ক্রেতাদের দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী উপহার বুঝিয়ে দেওয়ায় প্রতিষ্ঠানটির প্রতি তাঁর আস্থা আরও বেড়েছে।
অনুষ্ঠানে জানানো হয়, শীত মৌসুম সামনে রেখে গত ১৭ অক্টোবর থেকে দেশজুড়ে ওয়ালটনের ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২৫ চলছে। এর আওতায় আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত দেশের যেকোনো ওয়ালটন প্লাজা বা পরিবেশক শোরুম থেকে ফ্রিজ, টেলিভিশন, এসি, ওয়াশিং মেশিন কিংবা বিএলডিসি ফ্যান কিনে ডিজিটাল নিবন্ধন করলেই ঘরভর্তি পণ্য উপহার পাওয়ার সুযোগ রয়েছে। পাশাপাশি রয়েছে বিদেশ ভ্রমণ, ক্যাশব্যাকসহ নানা উপহার।
ওয়ালটন আরও জানায়, গ্রাহকদের দ্রুত ও সহজে বিক্রয়োত্তর সেবা দিতে প্রতিষ্ঠানটি ডিজিটাল কাস্টমার ডাটাবেজ তৈরি করছে। এতে গ্রাহকের তথ্য সংরক্ষিত থাকায় ওয়ারেন্টি কার্ড হারিয়ে গেলেও দেশের যেকোনো ওয়ালটন সার্ভিস সেন্টার থেকে সেবা নেওয়া সম্ভব। গ্রাহকদের ডিজিটাল নিবন্ধনে উৎসাহিত করতেই এ ধরনের ক্যাম্পেইন আয়োজন করা হচ্ছে।






